Wednesday, June 3, 2026

বাংলায় ভোট পাবে না জেনেই বঞ্চনা! ‘Humpty-Dumpty’ বাজেট নিয়ে বিস্ফোরক দাবি মমতার

Date:

Share post:

“শুধু বিগ বিগ টক। কিন্তু আসলে এই বাজেট একেবারেই দিগভ্রান্ত, ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস!” রবিবার কেন্দ্রীয় বাজেট পেশের পরে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার প্রতি বঞ্চনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্মলার বাজেটকে ‘Humpty-Dumpty’ বাজেট বলে তোপ দেগে মমতা বলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে হারবে জেনে বাংলাকে কিছুই দেয়নি কেন্দ্র।

এবারের বাজেটে সম্পূর্ণ বঞ্চিত বাংলা। “বাজেটে শুধু কথার ফুলঝুড়ি। বাংলার ২ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে।” এই নিয়ে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রীর বলেন, “এই বাজেট একেবারেই দিগভ্রান্ত, ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস!” তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “বাজেটে কিছু কথার খেলা হয়েছে। কিন্তু একটা জিনিসও বলতে পারবেন, যেখানে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন? ‘Humpty-Dumpty’ বাজেট।” বাংলার মুখ্যমন্ত্রীর কথায় এই বাজেটে কৃষক, শ্রমিক, পড়ুয়া কারও জন্য কোনও বরাদ্দ বাড়েনি। নারী নিরাপত্তায় কোনও দিশা নেই।
আরও খবরখেলো ইন্ডিয়াতে জোর, কেন্দ্রের বাজেটে খেলাধুলাতেও বাংলার প্রাপ্তি শূন্য

এর পরেই বিস্ফোরক অভিযোগ তুলে মমতা বলেন, বাংলায় হারবে জেনেই এই বাজেট। বিহার তো এর আগে বাজেট থেকে পেয়েছিল, বাংলা বঞ্চিত হল- সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, দিশাহীন বাজেট, ভোট পাবে না জেনে বাংলাকে বঞ্চিত। ফ্রেট করিডরের কথা বলছে, সেটা আমি ২০০৯ সালে বলেছিলাম। এতদিন ধরে সেই প্রকল্প বাস্তবে রূপায়ণ হয়নি“ তীব্র আক্রমণ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “তারা জানে বাংলায় হারবে, তার জন্যই এসআইআর করেছিল।  আমি তাদের বলব রাজনৈতিকভাবে লড়ুন, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা বন্ধ করুন। হরিয়ানা, মহারাষ্ট্রতে হারতে হয়েছে, এই কারণেই। বাংলা, কেরল, তামিলনাড়ুতেও হেরে যাবে।”

বণিকমহলও হতাশ বলে মুখ্যমন্ত্রী বলেন, “শেয়ারবাজারে বড় ধস নেমেছে। সেনসেক্স প্রায় ১০০০ পয়েন্ট পড়েছে।”

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...