Sunday, February 1, 2026

ভোটমুখী তামিলনাড়ু-কেরালা থেকে শুধু নেওয়ার ছক বিজেপির! বরাদ্দ শূন্য

Date:

Share post:

বিরোধী শাসিত রাজ্য মানেই বঞ্চনা। নির্বাচনও বিজেপির সেই মানসিকতার বদল যে করতে পারে না তার প্রমাণ রাখল ২০২৬-২৭ বাজেট। নির্বাচনের আগে যেমন কিছু পেল না বাংলা, সেভাবেই বঞ্চিত থাকল কেরালা (Kerala) ও তামিলনাড়ু (Tamilnadu)। এমনকি কেন্দ্রের সরকার নিজেদের উৎপাদন বাড়ানোর স্বার্থে খনির জন্য বরাদ্দের ঘোষণা করল তামিলনাড়ুতে। রবিবারের বাজেটের (Union Budget 2026) পরে কেরালা ও তামিলনাড়ুর বঞ্চনা (deprivation) নিয়ে সরব বিরোধী দলগুলি।

ঘটা করে কেরলে ভিজিনজাম বন্দরের (Vizhinjam sea port) উদ্বোধন করেছিলেন ২০২৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ ঠিক তার পরের কেন্দ্রীয় বাজেটে কোনও বরাদ্দ নেই সেই সমুদ্র বন্দর নিয়ে। কেরালার বঞ্চনা নিয়ে সরব কংগ্রেস সাংসদ শশী থারুর প্রশ্ন তোলেন, কোনও বিশেষ ঘোষণা হল না সেই সমুদ্র বন্দর নিয়ে। বন্দরের শেষ পর্যায়ের যোগাযোগ নিয়ে কোনও ঘোষণাই করা হল না বাজেটে। সেই সঙ্গে ভারতের একটা বিস্তীর্ণ এলাকার উপকূলরেখা ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, যার মধ্যে কেরালার উপকূলও রয়েছে। স্থলভাগ হলে প্রতিরক্ষায় জরুরি অবস্থা ঘোষণা হয়ে যেতে পারত। অথচ কেরালার এই জ্বলন্ত সমস্যা নিয়ে কোনও যুদ্ধকালীন তৎপরতার উল্লেখ নেই বাজেটে। যা থেকে প্রমাণিত কেরালার প্রতি বিজেপির বঞ্চনা ও বিমাতৃসুলভ আচরণ।

উপকূল এলাকার উন্নয়নের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নারকোল শিল্পেরও উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই সব বরাদ্দ কোনও বিশেষ রাজ্য বা কোন কোন রাজ্য পাবে তা নিয়ে কোনও নির্দিষ্ট ঘোষণা করতে ব্যর্থ নির্মলা। এমনকি শশী থারুর-সহ কংগ্রেসের নেতারা মনে করিয়ে দেন, লোকসভা নির্বাচনের আগে বিজেপি কেরালায় (Kerala) একটি এইমস-এর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি থেকেও পিছিয়ে এসেছেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সেখানেই শশী থারুরের দাবি, এই বাজেটে অনেক সাব-হেডলাইন দেখেছি আমরা। কিন্তু ভিতরে আদৌ কিছু রয়েছে কি না তার কোনও নিশ্চয়তা নেই।

একইভাবে তামিলনাড়ুর বঞ্চনায় সরব ডিএমকে ও সিপিআইএম। সিপিআইএম নেতা সু ভেঙ্কটেশনের দাবি, অন্য সময় যেভাবে বিরোধী রাজ্যগুলি বঞ্চিত হয়, তার থেকে কোনও ব্যতিক্রম হল না নির্বাচনের আগের পরিস্থিতি। নির্বাচনও কেন্দ্রের বিজেপির সরকারের মন গলাতে পারল না। তিনি দাবি করেন, নবম বাজেটই নির্মলা সীতারমনের পেশ করা সবথেকে নিকৃষ্টতম বাজেট।

আরও পড়ুন : বিতর্কে প্রলেপের চেষ্টা! বাজেটে ১০০দিনের কাজ থেকে খাদির ‘প্রকল্পে’ স্থান জাতির জনকের

অন্যদিকে ডিএমকে (DMK) সাংসদ কানিমোঝি (Kanimozhi) প্রশ্ন তোলেন, এই বাজেট শুধুই বঞ্চনার। বিরোধীরা দাবি করেছিল, যে কর আদায় হয়, কেন্দ্র ও রাজ্যের ভাগ সেখানে ৫০-৫০ হোক। কিন্তু এখনও কেন্দ্রের সরকার সেই দাবিতে মান্য়তা দিল না। রাজ্যের বরাদ্দ সেই ৪১ শতাংশে আটকে রইল। এই বাজেট তামিলনাড়ুকে কিছুই দেয়নি। উল্টে তামিলনাড়ুর খনিজ সম্পদে নজর বসিয়েছে কেন্দ্রের সরকার। সেখানকার মানুষদের জন্য কিছুই না দিয়ে কেন্দ্র চাইছে সেখানকার বিরল খনিজ সম্পদ খনির মাধ্যমে তুলে নিতে।

spot_img

Related articles

রাত পোহালেই মাধ্যমিক! প্রশ্নফাঁস রুখতে কড়া পর্ষদ, পরীক্ষার্থীদের সহায়তায় পথে পুলিশ 

রাত পোহালেই শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রশ্ন ফাঁস রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এবার কোমর বেঁধে...

সোমে শুরু মাধ্যমিক! পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা, যাতায়াতের ঝক্কি কমাতে তৎপর রাজ্য 

সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীদের যাতে...

পিসিবির ধোঁয়াশার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে হাটে হাড়ি ভাঙলেন পাক অধিনায়ক

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রেখেছে পিসিবি। কিন্ত হাটে হাড়ি ভেঙে দিলেন পাকিস্তানের অধিনায়ক।...

কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য ২০৪৭? বর্তমানের দিশা কোথায়

সন্দীপন দাস, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সিটি কলেজ কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এর (Budget 2026-27) লক্ষ্য কি ২০৪৭? কিন্তু বর্তমানের দিশা...