Wednesday, May 6, 2026

হামলার নেপথ্যে দুই মহিলা বন্দুকধারী! দায় স্বীকার BLA-এর

Date:

Share post:

নেট জুড়ে ভাইরাল বন্দুকধারী দুই বালোচ মহিলা! শনিবার থেকে লাগাতার বিস্ফোরণে কেঁপে উঠছে পাকিস্তানের বালুচপ্রদেশ (Balochistan Attack)। হামলায় মৃত্যু হয়েছে প্রায় ১৫০ জনের। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি (Balochistan Liberation Army) একটি ছবি প্রকাশ করেছে। রবিবার এই ছবি প্রকাশ্যে আসার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ মেনে নিয়েছেন যে দুই হামলাকারী-ই মহিলা ছিল।

বিএলএ-এর বিবৃতি অনুযায়ী, ২৪ বছরের আসিফা বালুচিস্তানের নুশকি জেলার বাসিন্দা। ২০০২ সালে জন্ম তাঁর। ২০২৩ সালে নিজের ২১তম জন্মদিনে সে যোগ দেয় বিএলএ-র মাজিদ ব্রিগেডে, যেটি আত্মঘাতী হামলাকারীদের বিশেষ ইউনিট। ২০২৪ সালের জানুয়ারি মাসে আসিফা নিজে ‘ফিদায়ী’ বা আত্মঘাতী হামলাকারী হওয়ার সিদ্ধান্ত নেয়। শনিবার নুশকিতে আইএসআই সদর দফতরের উপর হামলাটি সে-ই চালায়। আরেকজন হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তিনি অস্ত্র হাতে হাসিমুখে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। ভিডিওতে সেই তরুণী বলেন, “শাসকরা শুধু আমাদের মা-বোনদের উপর জোর খাটায়। আমাদের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা তাদের নেই। বালুচ জাতিকে জেগে উঠতে হবে।” আরও পড়ুন: পাকিস্তানের বয়কট ইস্য়ুতে অবস্থান স্পষ্ট করল ভারত, কী বললেন বিসিসিআই কর্তারা?

বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ দাবি করেছেন, গত এক বছরে প্রায় ৭০০ জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে জঙ্গিরা রেললাইন ধ্বংস করায় পাকিস্তান রেলওয়ে বালুচিস্তান (Balochistan attack) থেকে দেশের অন্যান্য অংশে ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়। হামলার লক্ষ্য ছিল পুলিশ, জেল, আধাসামরিক বাহিনী ও সাধারণ যাত্রী।

অন্যদিকে, রবিবার ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ইসলামাবাদ এই ঘটনার জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে। তবে ভারত তা খারিজ করে দেয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান নিজেদের ব্যর্থতা ঢাকতে ভিত্তিহীন অভিযোগ তুলছে। ভারতের তরফে বলা হয়েছে, বালুচিস্তানে দীর্ঘদিনের মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের দিকেই পাকিস্তানের নজর দেওয়া উচিত।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...