Friday, June 5, 2026

বালিগঞ্জ স্টেশনে চাঞ্চল্য: ফ্লাইওভার থেকে ট্রেনের ছাদে ঝাঁপ যুবকের, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক

Date:

Share post:

শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। ফ্লাইওভার থেকে এক যুবক চলন্ত ট্রেনের ওপর ঝাঁপ দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন তিনি। এই ঘটনার জেরে অফিস ফেরার ব্যস্ত সময়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়।

রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বালিগঞ্জ ফ্লাইওভারের ওপর থেকে আনুমানিক ৩০ বছর বয়সি এক যুবক নিচের রেললাইনের দিকে ঝাঁপ দেন। সেই সময় একটি বজবজ লোকাল বালিগঞ্জ স্টেশনে ঢুকছিল। যুবকটি সরাসরি লাইনে না পড়ে ট্রেনের প্যান্টোগ্রাফের ওপর আছড়ে পড়েন। ওভারহেড তারের সংস্পর্শে আসায় মুহূর্তের মধ্যে তাঁর শরীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায়।

দুর্ঘটনার পর পরই স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। রেলকর্মীরা দ্রুত সক্রিয় হয়ে ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন (পাওয়ার ব্লক) করার ব্যবস্থা করেন। দগ্ধ অবস্থায় যুবককে ট্রেনের ছাদ থেকে নামিয়ে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, ওই যুবকের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বজবজ লোকালের ওপরে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় উদ্ধারকাজের স্বার্থে প্রায় ১৫ মিনিট বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়েছিল। এর ফলে ওই লাইনে ট্রেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হলেও পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই যুবক আত্মহত্যার উদ্দেশ্যেই ঝাঁপ দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- সন্দেশখালি মামলা ফের আদালতে: কর্মীদের সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

_

_

_

_

_

_

_

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...