Friday, June 5, 2026

বেলডাঙায় NIA তদন্ত: চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

Date:

Share post:

তিল থেকে তাল করে রাজ্যকে অপদস্থ করার নতুন পথ তৈরি হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙায়। পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল বেলডাঙায় (Beldanga) তার জেরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়। সেই মামলায় এনআইএ-কে (NIA) দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ রাজ্য সরকার।

আরও পড়ুন : দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল বেলডাঙার ঘটনায়। ঝাড়খণ্ডে বেলডাঙার যুবকের মৃত্যুতে গত ১৬ জানুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ, ভাঙচুর থেকে সাংবাদিকদের মারধর, ভাঙচুরও করে বলে অভিযোগ। প্রধান বিচারপতির নির্দেশ ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মনে হলে পরিস্থিতি দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে। এই নির্দেশের পরে ইতিমধ্যেই বেলডাঙায় (Beldanga) গিয়ে তদন্ত শুরু করেছে এনআইএ (NIA)। তবে এবার তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য।

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...