Sunday, June 7, 2026

মহার্ঘ ভাতা নিয়ে বিশেষ কমিটি গঠন, DA দিতেই হবে রাজ্যকে জানালো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সুপ্রিম কোর্টের ডিএ মামলার (DA hearing) রায় ঘোষণা, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের (Justice Sanjay Karol and Justice Prashant Kumar Mishra) বেঞ্চের নির্দেশ, রাজ্যকে DA দিতেই হবে। তবে বছরে দুবার করে মহার্ঘ ভাতা দিতে হবে এটা বাধ্যতামূলক হতে পারে না। কারণ DA পরিবর্তনশীল। রাজ্য সরকার (Govt of West Bengal) কীভাবে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার (Indu Malhotra) নেতৃত্বে ৪ সদস্যের একটি কমিটি গড়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । ৩ অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিটিতে থাকছেন। রাজ্যের সঙ্গে আলোচনা করে টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। ৩১ মার্চের মধ্যে দিতে হবে প্রথম কিস্তির টাকা। মে মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল শুনানি। বৃহস্পতিবার রায় ঘোষণা করে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় করোল জানান, ডিএ আইনি অধিকার, বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে। ৬ মার্চের মধ্যে একটি কমিটি গঠন করে ১৫ মে-র মধ্যে বাকি বকেয়া সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। কমিটিতে থাকছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা, ঝাড়খণ্ড হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ত্রিলোক সিং চৌহান, বিচারপচি গৌতম মাধুরী এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটরস জেনারেল বা তাঁর দফতরের কোনও উচ্চ পদস্থ কর্তা। যাঁরা অবসর পেয়েছেন এখনও পর্যন্ত তাঁরাও মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। শীর্ষ আদালতে তৈরি করা কমিটিকে ১৫ মে-র মধ‍্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। প্রথম কিস্তির DA দেওয়ার পর ১৫ এপ্রিল স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে কমিটি ও রাজ্য সরকারকে।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...