Sunday, June 7, 2026

ঘরে ফিরছেন ‘দেশী গার্ল’, জল্পনার মাঝেই ‘ডন’ শাহরুখের নায়িকা প্রিয়াঙ্কা!

Date:

Share post:

বলিউডের রোমান্টিক আইকনের সঙ্গে একাধিক নায়িকা অনস্ক্রিনে জুটি তৈরি করেছেন, কিন্তু ‘ডন’ ফ্রাঞ্চাইজি থেকে শাহরুখ খান (Shahrukh Khan) ও প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) নিয়ে গুঞ্জন শুরু হয়। দুজনের ঘনিষ্ঠ সম্পর্কের জল্পনা বাড়তেই গৌরী খানের (Gauri Khan) সঙ্গে বলিউড বাদশার দূরত্বের খবর প্রকাশ্যে আসে। প্রভাব পড়ে ‘রোমা’র ক্যারিয়ারে। প্রযোজকদের বিরাগভাজন হওয়ায় ‘কোণঠাসা’ প্রিয়াঙ্কা বলিউড ছেড়ে হলিউডে (Hollywood) নতুন ইনিংস শুরু করেন।

তারপর অনেকটা সময় কেটে গেছে। দেশ ছেড়ে বিদেশে সংসার পেতেছেন ‘দেশী গার্ল’। শাহরুখ মেতেছেন অ্যাকশন ঘরানার সিনেমায়। বিতর্কের পর থেকে দুজনে সযত্নে এড়িয়ে গেছেন একে অপরকে। তবে এত বছর পর ফের এক সিনেমায় কাজ করতে চলেছেন তারকা যুগল। ‘ডন’ ফ্রাঞ্চাইজির তিন নম্বর সিনেমা দিয়েই নাকি বলিউডে ‘ঘর ওয়াপসি’ হতে চলেছে নিক-পত্নীর।

গত কয়েক মাস ধরেই রাজামৌলির বিগবাজেট ছবি ‘বারাণসী’র শুটিংয়ের জন্য ভারতে যাতায়াত করছেন প্রিয়াঙ্কা। তবে এবার গুঞ্জন বলিউডে ফিরতে চলেছেন তিনি। হিন্দি সিনে দুনিয়ায় প্রত্যাবর্তনের পথে প্রাক্তন মিস ওয়ার্ল্ডের সঙ্গী শাহরুখ খান ও হৃত্বিক রোশন (Hrithik Roshan)। মানে একদিকে ‘ডন ৩’ এবং অন্যদিকে ‘কৃশ ৪’। সত্যিই কি তাই? প্রিয়াঙ্কার উত্তর, “কৃশ’ হোক কিংবা ‘ডন’, এই দুটো সিনেমার কোনওটা নিয়েই আমি আপাতত কথা বলতে পারব কিনা জানি না।” তবে জল্পনা থামছে না। কিং খানের বিপরীতে ‘জংলি বিল্লি’ রূপে প্রিয়াঙ্কাকেই চাইছেন ফ্যানেরা। শোনা যাচ্ছে এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছেন পরিচালক ফারহান আখতার। হৃত্বিকের সঙ্গেও নায়িকার হিট কেমিস্ট্রির প্রত্যাবর্তন চাইছেন ‘কৃশ’ ফ্যানেরা।
এবার পুরনো টিম ফিরিয়েই বক্স অফিসে বাজিমাত করার ঘোষণা হয় কিনা তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বিনোদনপ্রেমীদের।

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...