Saturday, June 13, 2026

এখনই কাটছে না শীতের আমেজ: সপ্তাহের শেষে ফের নামছে পারদ

Date:

Share post:

সপ্তাহের শেষে ফের দক্ষিণের জেলাগুলিতে পারদ পতনের পূর্বাভাস। কলকাতাসহ দক্ষিণের জেলাগুলিতে যেমন পারদ নামার ইঙ্গিত, তেমনই উত্তরেও বজায় থাকবে ঠাণ্ডার পরিবেশ।

বৃহস্পতিবারের পরে শুক্রবার আরও নামল কলকাতা শহরের পারদ। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ১ ডিগ্রি কমে তাপমাত্রা হয় ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রার পতন জারি থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

একইভাবে পারদ পতন জারি থাকবে দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাতেও। সব জেলাতেই ১-২ ডিগ্রি করে নামবে সর্বনিম্ন তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস।

আরও পড়ুন : মধ্যরাতে কেঁপে উঠল সিকিম: কম্পনের জের দার্জিলিং কালিম্পংয়ে

উত্তরের জেলাগুলিতেও একইভাবে তাপমাত্রা একই রকম থাকার পূর্বাভাস। দার্জিলিংয়ে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৬-৮ ডিগ্রি থাকার পূর্বাভাস। কালিম্পং-এ সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রির কাছাকাছি থাকবে। সেই সঙ্গে ঘন কুয়াশার (dense fog) পূর্বাভাস। সমতলে শিলিগুড়ি এলাকাতেও ১২-১৩ ডিগ্রির উপর সর্বনিম্ন তাপমাত্রা উঠবে না বলেই পূর্বাভাস।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...