Tuesday, June 9, 2026

চোট পেয়ে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্ত হবেন কে?

Date:

Share post:

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) শুরুর একদিন আগে বড় ধাক্কা ভারতের। চোট পেয়ে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা(Harshit Rana )। প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন হর্ষিত।

প্রোটিয়াদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বল করতে এসে চোট পেলেন হর্ষিত রানা(Harshit Rana )। রান আপে দৌড়তে গিয়ে বারদুয়েক সরে দাঁড়াতে বাধ্য হন। হাঁটু চেপে ধরে বসে পড়েন। প্রবল যন্ত্রণার মধ্যেই নিজের ওভার শেষ করেন রানা। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রস্তুতি ম্যাচে আর বল করতে পারেননি তরুণ পেসার।

শুক্রবার পাওয়া গেল বিরাট আপডেট। হাঁটুর চোটের জন্য বিশ্বকাপে খেলতেই পারবে না রানা। স্ক্যান করার পর দেখা গিয়েছে, রানার চোট বেশ গুরুতর। চোটের জন্য অস্ত্রপচার করাতে হবে, ফলে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন হর্ষিত।

এখন প্রশ্ন রানার বিকল্প কে হবেন, তালিকায় আছে তিনটি নাম। প্রথমেই নাম উঠে আসছে মহম্মদ সিরাজের, পাশাপাশি নাম আছে প্রসিদ্ধ কৃষ্ণারও। খুব বড় অঘটন ঘটলে হয়ত অভিজ্ঞ শামিকেও ডাকতে পারেন নির্বাচকরা। তবে রাতের দিকে বিসিসিআই জানিয়ে দিল সিরাজ বিশ্বকাপের স্কোয়াডে ঢুকছেন রানার পরিবর্তে।

আপাতত প্রথম ম্যাচের বুমারাহের সঙ্গী হবেন অর্শদীপ সিং, সঙ্গে পাণ্ডিয়া এবং শিবম দুবে থাকতে পারেন। পাশাপাশি ওয়াশিংটন সুন্দর এখনও পুরো ফিট হতে পারেননি। তবে সুন্দর দ্রুত ফিট হয়ে উঠছে। বেঙ্গালুরুতে  ব্যাটিং-বোলিং শুরু করে দিয়েছেন ওয়াশিংটন। আর কিছুদিনের মধ্যেই পুরো ফিট হয়ে যাবেন।  টি২০ বিশ্বকাপ শুরুর একদিন আগে চোটের সমস্যায় জেরবার ভারত।

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...