Tuesday, June 9, 2026

লোকসভায় শুক্রবারও অনুপস্থিত মোদি: স্পিকারের যুক্তিতে কটাক্ষ মহুয়ার

Date:

Share post:

রাষ্ট্রপতি অভিভাষণের জবাবী ভাষণ দিতে শুক্রবারও লোকসভায় অনুপস্থিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যসভায় (Rajyasabha) তিনি যে জবাবী ভাষণ দিয়েছিলেন তার জেরে শুক্রবার প্রতিবাদে সামিল হয় কংগ্রেস। কংগ্রেসের দাবি, নিজের ভাষণের কংগ্রেসকে অপমান করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রতিবাদে শুক্রবার লোকসভায় (Loksabha) প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান কংগ্রেস সংসদরা। সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা (Om Birla, Speaker)।

বুধবার বিকালে রাষ্ট্রপতি অভিভাষণের জবাবী ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। বিরোধীদের প্রতিবাদের জেরে লোকসভায় উপস্থিত থাকলেও তিনি চুপ করে থাকতে বাধ্য হন। এরপর বৃহস্পতিবার তিনি রাজ্যসভার রাষ্ট্রপতির ভাষনের জবাবী ভাষণ দেন। অন্যদিকে স্পিকার ওম বিড়লা (Om Birla, Speaker) জানান, তিনি প্রধানমন্ত্রীকে লোকসভায় (Loksabha) আসতে নিষেধ করেছিলেন। তিনি দাবি করেন, তাঁর কাছে বিশ্বস্ত সূত্রে খবর ছিল বিরোধী সাংসদরা প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত যাবেন এবং অপ্রত্যাশিত বিক্ষোভ দেখাবেন। স্পিকার নিজে এমন বিক্ষোভ আগে দেখেছেন। তাই তিনি প্রধানমন্ত্রীকে লোকসভায় যেতে বারণ করেন।

স্পষ্টতই, বুধবার যেভাবে কংগ্রেস ও বিরোধীদের মহিলা সাংসদরা প্রধানমন্ত্রী চেয়ারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন স্পিকার বক্তব্যে সেই বিক্ষোভেরই উল্লেখ ছিল, তাতে কোন সন্দেহ ছিল না। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সেখানেই প্রশ্ন তোলেন, লোকসভায় এলে কি প্রধানমন্ত্রীকে কামড়ে দিতেন মহিলা সংসদরা।

অথচ রাজ্যসভায় বিক্ষোভ না চলায় ভাষণ দিতে গিয়ে মোদী বেশিরভাগটাই কংগ্রেসের নিন্দা করে কাটিয়ে দেন। তাতেই ক্ষুব্ধ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি দাবি করেন, ৯৭ মিনিটের বক্তব্যে নরেন্দ্র মোদি শুধুমাত্র ১০০ বছর ৭৫ বছরের পুরনো ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। আর ২ কিলো গালিগালাজ করেছেন। এমনিতে তাঁর বক্তব্যের জবাব দেবার কোনও প্রয়োজন নেই। কিন্তু তিনি যে অপমানজনক কথা বলেছেন তার প্রতিবাদ অবশ্যই হবে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই জ্বলছে মনিপুর: বিক্ষোভ কুকি জনজাতির

রাজ্যসভার বিরোধী দলনেতার কথার সূত্র ধরেই শুক্রবার লোকসভার অধিবেশনের শুরু থেকেই বিক্ষোভে সামিল কংগ্রেস ও বিরোধী সাংসদরা। যার ফলে বেলা ১১ টায় লোকসভার (Loksabha) অধিবেশন শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই স্পিকার অধিবেশন মুলতুবি (adjourned) করে দেন। সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি থাকবে।

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...