Thursday, April 9, 2026

বৈভবদের দাপটে ব্রিটিশ দর্পচূর্ণ, যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

Date:

Share post:

আইসিসি যুব বিশ্বকাপ জয় ভারতের। ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ফাইনালের নায়ক বৈভব সূর্য বংশী।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ৮০ বলে ১৭৫ রানের ঝড়ো ইনিংস খেললেন বৈভব। তিনে নেমে অধিনায়ক আয়ুষ ৫৩ রানের কার্যকরী ইনিংস খেলে গেলেন। তবে তিনি ফেরার পর বেদান্ত ত্রিবেদী করেন ৩২ রান। অভিজ্ঞান কুণ্ডু ৩১ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হলেন। বিহান মালহোত্রার সংগ্রহ ৩০ রান। শেষের দিকে কণিষ্ক চৌহান ২০ বলে ৩৭ রান করলেন।।নির্ধারিত ৫০ ওভারে ৪১১ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ৩১১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ডের যুব দল। লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুটা ভালোই করে ইংল্যান্ড। ‘বাজবল’ মানে ভয়ডরহীন ক্রিকেট—সেই ছকেই খেলতে চেয়েছিলেন বেন ডকিন্স , বেন মেইস , থমাস রিউ-রা। কিছু সময়ের জন্য রান উঠল দ্রুত। কিন্তু এই আগ্রাসনের মধ্যেই এল ছন্দপতন। ফের শেষের দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেন।

ভারতীয় বোলারদের মধ্যে অম্বরীস তিনটি, কৌশিক , দীপেশ দুটি করে উইকেট নেন । অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের দাপট নিয়ে সন্দেহ নেই কোনও দলেরই। টানা ছ’বার ফাইনালে উঠেছে তারা। শেষ বার ফাইনালে হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এবার কিন্তু খালি হাতে ফিরতে হল না ভারতকে। এই নিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন ভারত।

আরও পড়ুন – ৬৬ ওয়ার্ডের হাওড়া, পুরসভার সীমানা বাড়াতে বিধানসভায় আসছে নয়া বিল 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...

‘জয় বাংলা’ স্লোগানের ইতিহাস তুলে ধরে বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

''জানেন জয় বাংলা স্লোগানটা (Jai Bangla slogan) আমি কবে দিয়েছিলাম? ২০১৯ সালে যখন আপনাদের এখানে একটা গুন্ডা জিতেছিল...