Saturday, May 30, 2026

প্রকাশ্যে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি: রাশিয়ার তেলের শর্তেই শুল্কে ছাড়

Date:

Share post:

অবশেষে ভারতের তরফে প্রকাশ্যে আনা হলো ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তি। সেখানে মিলে গেল আমেরিকার দাবিই। রাশিয়া থেকে তেল (Russian crude oil) কেনা বন্ধের শর্তেই ৫০ শতাংশ শুল্ক (tariff) কমলো ১৮ শতাংশে। সেই সঙ্গে আমেরিকার শিল্পজাত ও কৃষিজাত একটি বড় অংশের সামগ্রীতে কোনও শুল্ক ধার্য করতে পারবে না ভারত, এমনটাই জানানো হল চুক্তিতে (India-USA trade deal)।

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হলে দেশের কৃষকদের বৃহৎ স্বার্থ ক্ষুন্ন হবে বলে যে আশঙ্কা করা হচ্ছিল, তা থেকে খানিকটা হলেও রেহাই দেওয়ার কথা জানালেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল (Piyush Goyal)। তিনি জানালেন আমেরিকা থেকে আমদানি করা বিনা শুল্কের সামগ্রীর মধ্যে কোনরকম দুগ্ধজাত, ভুট্টা, ধান, গম, সোয়াবিন, পোল্ট্রি, তামাক বা মাংসের সামগ্রী থাকছে না।

ভারতের তরফে প্রকাশিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রাশিয়া থেকে আর তেল (Russian crude oil) কিনবে না ভারত। সেই শর্তেই ৫০ শতাংশ শুল্ককে (tariff) কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। যদি ভারত আবার রাশিয়া থেকে তেল কেনে তবে আবার শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। যদিও ভারতের তরফে এখনও স্পষ্ট করা হয়নি, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে কিনা।

অন্যদিকে, এই বাণিজ্য চুক্তি যে আমেরিকার পক্ষে লাভজনক তা স্পষ্ট রয়েছে চুক্তিতেই। জানানো হয়েছে, আগামী পাঁচ বছরে ভারত আমেরিকা থেকে ৫০০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ, উড়োজাহাজ তৈরির সামগ্রী, বৈদ্যুতিক সামগ্রী, গুরুত্বপূর্ণ ধাতু, প্রযুক্তিগত সামগ্রী এবং কয়লা কিনতে বাধ্য থাকবে। সেই সঙ্গে ভারতে তৈরি বিমান ও কিছু বিমান প্রস্তুতকারী সামগ্রী বিনা শুল্কে কিনবে আমেরিকা।

আরও পড়ুন : মোদির ‘জেদে’ ভেস্তে গিয়েছে বাণিজ্যচুক্তি! শুল্কের বোঝা চাপিয়ে অজুহাত আমেরিকার

এই চুক্তিতে ভারতের জন্য ৩০ ট্রিলিয়ন ডলারের বাজার খুলে যাবে। যা থেকে ক্ষুদ্রশিল্প, চাষি এবং মৎস্যজীবীরা বিশেষভাবে উপকৃত হবেন, দাবি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী দাবি করেছেন, মার্কিন বাণিজ্য চুক্তির ফলে প্রযুক্তির ক্ষেত্রেও বিশেষভাবে লাভবান হবে ভারত। সেই সঙ্গে এই চুক্তিতে মহিলা ও যুব সমাজের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ খুলে যাবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...