বিপুল আসনে জয় পেয়ে জাপানের (Japan) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পথে সানেই তাকাইচি। জাপানের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ৩৫২ আসন দখল করল তাঁর দল এলডিপি-র (LDP) নেতৃত্বাধীন জোট। ভোটের ফলাফল অনুযায়ী নতুন সরকার গঠন করার পথে এলডিপি জোট। আর তা হলেই প্রধানমন্ত্রী (Prime Minister of Japan) পদে শপথ নেবেন সানেই (Sanae Takaichi)।

মাত্র দুবছর আগে ২০২৪ সালে সানেই-এর এলডিপি-র বিরুদ্ধে প্রবল দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও মূল্যবৃদ্ধির অভিযোগে সরগরম হয় জাপান। সেই সময় পূর্ববর্তী দুই দলীয় নেতার বিরুদ্ধে সরব হয় দলেরও একাংশ। সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল তাঁর দল ও জোট সরকার। সেই সময় পদত্যাগেরও সিদ্ধান্ত জানিয়েছিলেন সানেই।

এরপরই ঘুরে দাঁড়ানোর লড়াই সানেইকে (Sanae Takaichi) সামনে রেখে শুরু করে এলডিপি (LDP)। মূলত তাঁর জনপ্রিয়তার জেরেই ৭০ শতাংশ জয় পায় তাঁর দল ও জোট। জোটের পক্ষ থেকে ৩১৬ আসন জেতে সানেই-এর দলই।

আরও পড়ুন : সোমে SIR সুপ্রিম শুনানি: মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মামলার পাল্টা মামলা হিন্দু মহাসভার

সানেইয়ের জয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুই দেশের যৌথ উদ্যোগে বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও স্থিরতার প্রার্থনা করেন তিনি। তাঁর নেতৃত্বে ভারত-জাপান যৌথ উদ্যোগ আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Congratulations Sanae Takaichi on your landmark victory in the elections to the House of Representatives!
Our Special Strategic and Global Partnership plays a vital role in enhancing…
— Narendra Modi (@narendramodi) February 8, 2026
–

–

–

–


