Saturday, June 13, 2026

হাওড়ায় ভয়াবহ আগুন: ভষ্মীভূত দুটি গুদাম

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দু’টি গুদাম। সোমবার গভীর রাতে হাওড়ার (Howrah) আমতার গগন মোড়ে ভয়াবহ আগুনে একটি কাঠের গুদাম (wood godown) এবং একটি বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম (godown) সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। গুদামের সামনে থাকা একটি চার চাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। দমকলের (fire brigade) তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি।

হাওড়ার আমতা (Amta) থেকে নারিট যাওয়ার পথে গগন মোড়ের কাছে এই কাঠের গুদামটির (godown) পাশে বৈদ্যুতিক সরঞ্জামের একটি গুদাম ছিল। সোমবার গভীর রাতে হঠাৎই আগুন ধরে যায় কাঠের গুদামে (wood godown)। পাশের বৈদ্যুতিন সরঞ্জামের গুদামেও আগুন লেগে যায়। দুর্ভাগ্যজনকভাবে গুদামের সামনে একটি চারচাকা গাড়িতে আগুন ধরে যায়।

আরও পড়ুন : ফুটবল মাঠে সাফল্য অব্যাহত, কলকাতাকে বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন অ্যাডামাস

সূত্রের খবর, কাঠের গুদামের মধ্যে প্রচুর কাঠ মজুত করা ছিল। এছাড়া বৈদ্যুতিন সরঞ্জামের গুদামে ছিল একাধিক ফ্রিজ, এসি। সোমবার রাতে কাঠের গুদামে আগুন লেগে যায় এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এদিনের ঘটনায় আহত হন কাঠের গুদামের মালিকও। দমকলে এবং আমতা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল-সহ একাধিক পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। তবে ঠিক কী ভাবে আগুন লাগল সেটা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...