Sunday, April 12, 2026

বিশ্বকাপ চলাকালীন সঙ্গে থাকবে না পরিবার, কড়া নির্দেশ বিসিসিআইয়ের

Date:

Share post:

বাইশ গজে কুরি কুড়ি বিশ্বযুদ্ধে এবার পরিবারকে সঙ্গে রাখতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। প্লেয়ারদের মাঠের বাইরের স্বাচ্ছন্দ্যে রাশ টানল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।দল পরিচালন সমিতি এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা চাইলেও এবিষয়ে বোর্ডের সাফ কথা— নীতি যখন একবার তৈরি হয়েছে, তখন তা সবার জন্যই সমান। কিন্তু কেন এই কড়াকড়ি? শোনা যাচ্ছে এর নেপথ্যে রয়েছে প্লেয়ারদের পারফরম্যান্সের কাহিনী। যেভাবে বর্ডার–গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) অস্ট্রেলিয়ার টিম ইন্ডিয়া জঘন্য ভাবে পরাজিত হয়েছে তখনই বোর্ডের কাছে অভিযোগ পৌঁছয় যে খেলোয়াড়রা পরিবার নিয়ে ব্যস্ত থাকায় দলীয় বৈঠক ও পরিকল্পনায় নিয়মিত হাজির থাকছেন না। একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে দলের অন্দরে। কোভিড পরবর্তী সময়ে খেলোয়াড়দের পরিবারের সঙ্গে থাকার ব্যাপারে বিসিসিআই অনেকটাই উদার হয়েছিল। কিন্তু সেই স্বাধীনতাকেই নাকি ‘বিচ্যূতি’ হিসেবে দেখছে বোর্ড। তাই ২০২৫ সালের জানুয়ারিতে নতুন ঘোষণা, দীর্ঘ সফরেও পরিবার থাকার সময়সীমা বেঁধে দেওয়া হবে।

নতুন নিয়ম অনুযায়ী, সফর ৪৫ দিনের বেশি হলেও পরিবার সর্বোচ্চ ১৪ দিন সাথে থাকতে পারবে। তবে, চলতি টি-২০ বিশ্বকাপে সেই ১৪ দিনের ছাড়ও মিলছে না।পরিবার আলাদা হোটেলে থাকতে পারলেও ক্রিকেটারদের জন্য বরাদ্দ হোটেল বা ব্যবস্থায় থাকতে পারবে না। স্ত্রী বা বাগদত্তাদের জন্য থাকছে না কোনো বিশেষ ছাড়। বিসিসিআইয়ের স্পষ্ট বার্তা— সব মনযোগ থাকুক স্রেফ ২২ গজে, মাঠের বাইরে নয়। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত। আগামী ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। এই গোটা সফরে দল যাতায়াত করছে প্রাইভেট চার্টারে। এমনকি ক্রিকেটারদের ব্যক্তিগত রাঁধুনিরা একই হোটেলে থাকার অনুমতি পাননি, পাশের হোটেলে থেকে তাঁরা খাবার তৈরি করে পাঠিয়ে দিচ্ছেন।

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...