Saturday, June 20, 2026

দেশ বেচেছেন মোদি: লোকসভায় সুযোগ পেয়ে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে তোপ রাহুলের

Date:

Share post:

শেষ পর্যন্ত লোকসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ পেলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বাজেট অধিবেশনে বলার সুযোগ পেয়েই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি (India-USA trade deal) নিয়ে কেন্দ্রের মধ্যে সরকারকে সরাসরি আক্রমণ করেন বিরোধী দলনেতা (LoP)। দাবি করেন এই চুক্তির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) গোটা দেশ বিক্রি করে দিয়েছেন মার্কিন প্রশাসনের কাছে।

বাজেট অধিবেশনের প্রথম থেকেই বিরোধী দলগুলি মোদি সরকারকে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আক্রমণের মুখে রেখেছে। এবার একই পথে বিরোধী দলনেতা। তিনি দাবি করেন যেখানে ভারতের উপর মার্কিন শুল্ক (tariff) ৩ শতাংশ থেকে শুরু হয়েছিল, সেখানে এখন ৬ গুণ বেড়ে তা ১৮ শতাংশ করেছেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। উল্টো দিকে মার্কিন সামগ্রীতে ভারতীয় শুল্ক যেখানে ১৬ শতাংশ ছিল, তা কমিয়ে শূন্য করে দিতে বাধ্য হয়েছেন।

সেই সঙ্গে রাহুলের (Rahul Gandhi) দাবি, ভারত কোন পথে চলবে তাও এখন আমেরিকা নিয়ন্ত্রণ করছে। এর উদাহরণ হিসাবে তিনি তুলে ধরেন – তেল (crude oil) কেনার প্রসঙ্গ। ভারতকে এখন সবসময় নজরদারির অধীনে থাকতে হবে যে, ভারত রাশিয়া থেকে ফেলছে কিনা। তাহলেই আমেরিকা শাস্তি দেবে। আবার আমেরিকা যে দেশ চাইবে, সেই দেশ থেকে তেল কিনতে বাধ্য থাকবে ভারত।

শুধুমাত্র তেল কেনার ক্ষেত্রে নয়, ডিজিটাল ক্ষেত্রেও কিভাবে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে সব চুক্তি তার তথ্য পেশ করে তিনি। দাবি করেন ডিজিটাল বাণিজ্যের (digital trade) সমস্ত আইন ও ডিজিটাল ট্যাক্স নির্ণয়ের দায়িত্ব আমেরিকার হাতে দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্ত সোর্স কোড আমেরিকার কাছে উন্মুক্ত করে দিয়েছে ভারত এই বাণিজ্য চুক্তির মধ্যে দিয়ে।

পাশাপাশি ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে কিভাবে ভারতীয় বস্ত্র শিল্প ক্ষতির মুখে পড়ছে, তা তুলে ধরেন লোকসভায় রাহুল গান্ধী। তুলে ধরেন ভারতের কৃষকদের ক্ষতির দিকটিও। সেখানে তিনি দাবি করেন, আদতে এভাবেই ভারতকে বিক্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিশ্চিতভাবে তিনি এভাবে বিক্রি করে দিতে চাননি। কিন্তু তিনি বাধ্য হয়েছেন। কারণ আমেরিকা (USA) আষ্টেপিষ্টে তাঁর গলা চেপে ধরেছিল।

আরও পড়ুন : অভিষেকের ‘Two India’-র ভিডিও পোস্ট বীর দাসের, কী প্রতিক্রিয়া লোকসভার দলনেতার!

তবে শুধুমাত্র বিজেপিকে দোষারোপ করা নয়, লোকসভার বাজেট বক্তৃতায় কোন পথে এগোলে আমেরিকার সঙ্গে এই সর্বনাশা চুক্তি এড়িয়ে যাওয়া যেত, সেই পয়েন্টও তুলে ধরেছেন রাহুল। এমনকি সেই বক্তব্য রাখার সময় তিনি দাবি করেন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই চুক্তি হলে তা কেমন হত।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...