Saturday, June 13, 2026

এবার সাইবার প্রতারণার শিকার খোদ প্রাক্তন পুলিশ কমিশনারের ছেলে, ধৃত মূল অভিযুক্ত

Date:

Share post:

খোদ প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার ছেলেও রক্ষা পেলেন না সাইবার জালিয়াতির হাত থেকে। দিল্লিতে পেয়িং গেস্ট হিসেবে ঘর বুক করতে গিয়ে প্রতারিত হলেন পীযূষ বর্মা। খোয়া গেল ৩০ হাজার টাকা। এই ঘটনার তদন্তে নেমে ওড়িশার ভুবনেশ্বর থেকে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছেন লালবাজারের গোয়েন্দারা। ধৃত যুবকের নাম রাকেশ প্রধান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির একটি ওয়েবসাইটে পেয়িং গেস্ট থাকার জন্য ঘর খুঁজছিলেন পীযূষ। সেই সময় একটি নির্দিষ্ট সাইটে তাঁর নজর পড়ে। সেখানে দিল্লির বেশ কিছু বাড়ির সন্ধান দেওয়া হয়েছিল। একটি ঘর পছন্দ হওয়ার পর ওই ওয়েবসাইটে দেওয়া আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তাঁকে জানানো হয়, ঘরটি নিশ্চিত করতে হলে আগাম ৩০ হাজার টাকা জমা দিতে হবে। সেই কথা মতো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন পীযূষ।

টাকা পাঠানোর পরেই শুরু হয় বিপত্তি। দীর্ঘক্ষণ কেটে গেলেও ওয়েবসাইটের তরফ থেকে কোনও বুকিং নিশ্চিতকরণের বার্তা আসেনি। এমনকি ওয়েবসাইটে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও সাড়া মেলেনি। এর পরেই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। গত সেপ্টেম্বর মাসে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন পীযূষ।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে সাইবার থানার পুলিশ। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল, তার সূত্র ধরে ওড়িশার ভুবনেশ্বরের ওই কলেজ ছাত্রের সন্ধান পান তদন্তকারীরা। এর পরেই লালবাজারের একটি দল ভুবনেশ্বরে হানা দিয়ে রাকেশকে গ্রেফতার করে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং রাকেশের ভূমিকা ঠিক কী ছিল, তা জানতে তাকে দফায় দফায় জেরা করছেন গোয়েন্দারা।

আরও পড়ুন – ক্রমাগত ঘৃণা ভাষণ! অসম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্যের শিক্ষাবিদ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...