Thursday, June 4, 2026

ফ্রি নয়, টাকা খরচ করেই মোবাইলে দেখতে হবে ISL, ২৩ গোলে জয় মোহনবাগানের!

Date:

Share post:

আইএসএল (ISL) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। মোবাইলে ফ্যান কোড(Fancode) স্ট্রিমিং করবে, টিভিতে সোনি চ্যানেলে দেখা ম্যাচ। তবে মোবাইলে আইএসএল দেখতে হলে খরচ করতে হবে গ্যাঁটেক কড়ি। প্রতিটা ম্যাচ দেখতে খরচ হবে ২৫ টাকা। একটি ম্যাচ দেখতে চান তাহলে তাঁকে ২৫ টাকা খরচ করতে হবে। নির্দিষ্ট একটি ক্লাবের সব খেলা দেখতে চাইলে এককালীন খরচ করতে হবে ১৯৯টাকা।গোটা মরশুমের সব খেলা দেখার জন্য খরচ করতে হবে ২৯৯ টাকা।

 

এদিকে যুব পর্য়ায়ের লিগে বিরাট অঘটন। ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব ১৪ সাব জুনিয়র ইয়ুথ লিগে মোহনবাগান ২৩-০ গোলে হারাল মহামেডান স্পোর্টিংকে।সবুজ মেরুন দলের হয়ে গোলগুলি করেন দর্পণ হাতিবড়ুয়া (১’, ১৭’, ২৬’, ৫৮’, ৬৪’, ৭৪’), অনুব্রত বাউলদাস (১০’, ১১’, ১৩’, ২১’, ৩৯’, ৫২’, ৭৯’, ৯০’+৩’), কার্তিক হেম্বরম (১৯’, ৪৫’+১’), সিদু সোরেন (৩০’, ৪৮’), যীশু চক্রবর্তী (৩৪’), জিয়ন হাঁসদা (৩৭’), সাগ্নিক কুণ্ডু (৪৬’, ৫৬’) ও শেখ সাকিব উদ্দিন (৮৭’)।

প্রথম মিনিটে দর্পণের গোল দিয়ে শুরু। এর পর নিয়মিত ব্যবধানে গোল করতে থাকতে সবুজ মেরুন ব্রিগে।। প্রথমার্ধে তারা এগিয়ে যায় ১৩-০ ব্যবধানে। অনুব্রত করে পাঁচটি গোল। দর্পণও প্রথমার্ধেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। এরপর দ্বিতীয়ার্ধে হল গোলের বন্যা। সব মিলিয়ে হল ২৩ গোল।

যদিও সাদা কালোর সিনিয়র দল জয় পেল।  প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে ডায়মন্ড হারবারকে হারাল মহামেডান। এর আগের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হারলেও এই ম্যাচে অবশ্য জয় পেল সাদা কালো ব্রিগেড।  মহমেডানের হয়ে গোল করেন ইসরাফিল দেওয়ান এবং অমরজিৎ সিং কিয়াম,ডায়মন্ড হারবারের হয়ে একমাত্র গোলটি করেন মোহিত মিত্তল

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...