Monday, June 15, 2026

আহমেদাবাদ দুর্ঘটনা ‘ইচ্ছাকৃত! বিস্ফোরক রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার(Ahmedabad Air India crash) তদন্তে বড় অগ্রগতি। ইতালির একটি পত্রিকার রিপোর্টে দাবি করা হয়েছে, এই দুর্ঘটনা একেবারেই কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণে নয়, বরং ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। যদিও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (DGCA) তরফে এখনও চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।

২০২৫ জুনে আমদাবাদ( Ahmedabad) থেকে উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি ভেঙে পড়ে। এদিনের ঘটনায় বিমানে থাকা ২৬০ জন প্রাণ হারান কিন্তু বেঁচে যান একজন যাত্রী। সূত্রের খবর, তদন্তকারীরা মনে করছেন বিমানের ইঞ্জিন ফুয়েল কাট অফ কোনও যান্ত্রিক ত্রুটির কারণে হয়নি। ককপিটের ভিতরে কেউ ইচ্ছেকৃতভাবে ফুয়েল সুইচ বন্ধ করে দিয়েছে।

এএআইবি-র প্রাথমিক রিপোর্টে ককপিট ভয়েস রেকর্ডিংয়ে দুই পাইলটের শেষ কথোপকথন প্রকাশ্যে আসার পর দেখা যায় একজন পাইলট বলছিলেন “Why did you cut off the fuel?” উত্তর আসে, “I did not do so.”। এরপরেই সন্দেহ আরও গভীর হয় যে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া কোনরকম যান্ত্রিক গোলযোগ নয়, কেউ ইচ্ছাকৃতভাবেই এই ধরণের কাজ করেছেন। সূত্রের খবর, ক্যাপ্টেন সুমিত সবরওয়াল বা কো পাইলট ক্লাইভ কুন্দরের মধ্যে কেউ একজন ওই সুইচ বন্ধ করেছিলেন।

যদিও সুমিত সবরওয়ালের উপর সন্দেহ বেশি তদন্তকারীদের কারণ দুর্ঘটনার এক মাস পর তাঁর মানসিক স্বাস্থ্যে সংক্রান্ত কিছু সন্দেহজনক বিষয়ে প্রকাশ্যে আসে। তবে স্বাভাবিকভাবেই সুমিতের পরিবার এই অভিযোগ অস্বীকার করেছেন। প্রথম থেকেই তদন্তকারীদের নজর ছিল ককপিটের ফুয়েল কন্ট্রোল সুইচের দিকে। ব্ল্যাক বক্সের ডেটাও দেখিয়েছে, দুর্ঘটনার সময় বিমানের দুটি ইঞ্জিনই ম্যানুয়ালি বন্ধ ছিল। তদন্ত শেষ পর্যায়ে হলেও DGCA চূড়ান্ত রিপোর্ট প্রকাশ না করা পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...