Thursday, February 12, 2026

ব্যালট-যুদ্ধে অশ্বারোহী পুলিশ: ঢাকার রাস্তায় ভারতের ঘোড়া

Date:

Share post:

বাংলাদেশে শুরু হয়েছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন (Bangladesh Election 2026) । সকাল সাড়ে সাতটা থেকেই বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) বুথগুলোতে ছিল থিকথিকে ভিড়। কিন্তু ঢাকা শহরের সেই পরিচিত জটলার মাঝে দেখা গেল একেবারে অন্যরকমের ছবি। নির্বাচনে নাগরিকদের নিরাপত্তা খাতিরে এবং সুষ্ঠভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চালাতে অভিনব ‘মাউন্টেড পুলিশ’ (Mounted Police) নামানো হয়েছে । শুধু নজরদারি নয়, কড়া নিরাপত্তার বার্তায় মাতোয়ারা এবারের বাংলাদেশের নির্বাচন।

এবারের ঢাকা দেখছে এক অন্যরকম দৃশ্য। বৃহস্পতিবার ভোটের দিন কড়া নিরাপত্তার খাতিরে, রাজপথের টহলদারিতে ডিএমপি-র (DMP) পতাকা হাতে নামানো হয়েছে সতর্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) অশ্বারোহী দল বা ‘মাউন্টেড পুলিশ’ (Mounted Police)। জানা গিয়েছে, এই বিশেষ টহলে ব্যবহৃত শক্তিশালী ঘোড়াগুলো আনা হয়েছে ভারত (India) থেকে। লাল-হলুদ কাপড়ে ঢাকা ঘোড়াগুলোর পিঠে বড় বড় অক্ষরে লেখা— “নিরাপদে ভোট দিন, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার।” ডিএমপি-র মাউন্টেড ইউনিটের মোট ৬টি ঘোড়া চারটি দলে ভাগ হয়ে নজরদারি চালাচ্ছে। বিশেষ করে ধানমন্ডি সংলগ্ন এলাকায় এই অশ্বারোহী বাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের নজর কেড়েছে। মাথায় হেলমেট আর বিশেষ পোশাকে পুলিশ সদস্যদের হাতে ডিএমপি-র পতাকাই নিরাপত্তার প্রতীক।

সকাল থেকেই লম্বা লাইন দেখা গিয়েছে ঢাকার প্রতিটি ভোটকেন্দ্রে। বিশেষ করে ভোটদানের লাইনে পুরুষদের তুলনায় মহিলা ভোটারই বেশি। এরই মাঝে বড় চমক তৈরি হয় বিএনপির (BNP) শীর্ষ নেতা তারেক রহমানকে (Tarek Rahman) ঘিরে। যখন তিনি ভোট দিতে কেন্দ্রে পৌঁছান, তখন রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।

ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ হলেও, ভোট শুরুর আগের রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির আভাস পাওয়া গিয়েছিল। জামাত (Jamat) এবং বিএনপি (BNP) কর্মীদের কাছ থেকে লাখ লাখ নগদ টাকা উদ্ধারের খবর মিলেছে এছাড়া ভোটের আগেই বেশ কিছু এলাকায় নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ ওঠায় দ্রুত অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন (Election commission); সরিয়ে দেওয়া হয়েছে বিতর্কিত আধিকারিকদের।

তবে ছোটখাটো এসব অভিযোগের বাইরে, ঢাকার রাজপথ ডিএমপি-র এই অভিনব উদ্যোগ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাধারণ নাগরিকদের মনে বুথে যাওয়ার সাহস জোগাচ্ছে।

spot_img

Related articles

অভিষেকের প্রস্তাবে মান্যতা হাই কোর্টের! রাধাবিনোদের নামে এসপ্ল্যানেড রো’র নামকরণে সম্মতি

কলকাতা পুরসভা এসপ্ল্যানেড রো ওয়েস্টের নাম পরিবর্তন করে প্রখ্যাত আইনজীবী ও 'টোকিও ট্রায়াল' বিচারক বিচারপতি রাধাবিনোদ পালের নামে...

দিঘার সৌন্দর্যায়নে জমি ই- নিলামে বড় উদ্যোগ রাজ্যের

দিঘায় পর্যটন (Digha Beautification) পরিকাঠামো আরও সুসংগঠিত ভাবে গড়ে তুলতে প্রায় সাড়ে ৯ একর জমি ই-নিলামের মাধ্যমে বরাদ্দের...

ISL: তিন প্রধানের স্টেডিয়ামের ভাড়া মুকুব! চোটের সমস্যায় জেরবার ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের পর এবার বিনা খরচায় আইএসএলের (ISL) জন্য মাঠ ব্যবহার করতে পারে মোহনবাগান ও মহমেডান। সব রাজ্যকেই কেন্দ্রীয়...

নির্বিঘ্নে উচ্চ মাধমিকের প্রথম পরীক্ষা, জানালেন সংসদ সভাপতি

গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গেই প্রথম সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক (Higher Secondary Examination) পরীক্ষা শুরু হল। বৃহস্পতিবার প্রথম দিনে নির্ঝঞ্ঝাটে...