Wednesday, June 17, 2026

দিঘার সৌন্দর্যায়নে জমি ই- নিলামে বড় উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

দিঘায় পর্যটন (Digha Beautification) পরিকাঠামো আরও সুসংগঠিত ভাবে গড়ে তুলতে প্রায় সাড়ে ৯ একর জমি ই-নিলামের মাধ্যমে বরাদ্দের উদ্যোগ নিল রাজ্য সরকার (West Bengal State Govt.)। পর্যটনকেন্দ্রিক হোটেল ও বাণিজ্যিক পরিকাঠামো তৈরির উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিএইচআইডিসিও) পূর্ব মেদিনীপুর জেলার দিঘার পশ্চিম গদাধরপুর মৌজায় দুটি জমি ই-নিলামের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। জমি দুটির আয়তন যথাক্রমে ৬.৮৮ একর এবং ২.২৯ একর। দুটি জমিই ফ্রিহোল্ড ভিত্তিতে শুধুমাত্র হোটেল ও বাণিজ্যিক পরিকাঠামো গড়ে তোলার জন্য বরাদ্দ করা হবে। এই উদ্যোগের লক্ষ্য দিঘায় উন্নত মানের আতিথেয়তা পরিষেবা গড়ে তুলতে কর্পোরেট সংস্থাগুলিকে আকৃষ্ট করা। এর মাধ্যমে পর্যটকদের জন্য উন্নত সুযোগসুবিধা, পরিকল্পিত উপকূলীয় উন্নয়ন এবং কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: নির্বিঘ্নে উচ্চ মাধমিকের প্রথম পরীক্ষা, জানালেন সংসদ সভাপতি

৬.৮৮ একর জমির প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১২৩ কোটি ৯৭ লক্ষ টাকা। অন্যদিকে ২.২৯ একর জমির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪১ কোটি ২৯ লক্ষ টাকা। দুটি জমিই সমুদ্রতট থেকে প্রায় ৩৯০ মিটার দূরে অবস্থিত এবং উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চলের মধ্যে পড়ে। ফলে নির্মাণের আগে সফল দরদাতাকে প্রয়োজনীয় আইনগত ও সিআরজেড ছাড়পত্র নিতে হবে।
দফতর সূত্রে আরও জানা গিয়েছে, জমি হস্তান্তরের পর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে এবং পাঁচ বছরের মধ্যে প্রকল্প সম্পূর্ণ করতে হবে। এই উদ্যোগের মাধ্যমে দিঘায় পর্যটন অবকাঠামো উন্নয়নকে আরও গতি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...