Tuesday, June 16, 2026

দিল্লিতে রাজ্যের মুখ্যসচিব: পদক্ষেপের তথ্য পেশ

Date:

Share post:

নির্বাচনী ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় এক তরফাভাবে রাজ্যের কর্মী ও আধিকারিকদের নিয়োগ ও কাজ করানোর প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচনমুখী বাংলায় প্রশাসনিক কাজকর্ম থেকে সরে এসে, এমনকি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক আবহেও শিক্ষকদের ইচ্ছামতো কাজ করতে বাধ্য করেছে কমিশন। রাজ্যের প্রশাসন সব ক্ষেত্রে তা মান্য না করায় এবার সোজা দিল্লিতে তলব মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty)। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনারের (CEC, Gyanesh Kumar) সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের তরফে পদক্ষেপের তথ্য পেশ করেন মুখ্যসচিব (Chief Secretary)।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ময়নার দু’জন করে ইআরও (ERO) ও এইআরও (AERO) এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর-সহ মোট ৫ জনের বিরুদ্ধে এফআইআর করে তদন্তের নির্দেশ দিয়েছিল কমিশন। বসিরহাট-২ এর বিডিও (BDO) সুমিত্রপ্রতিম প্রধানের বিরুদ্ধে নিয়মবিরুদ্ধ কাজের অভিযোগও ছিল। সেই সব অভিযোগে রাজ্য সরকার পদক্ষেপ না নেওয়ায় দিল্লিতে শুক্রবার তলব নন্দিনী চক্রবর্তীকে।

আরও পড়ুন : নথি যাচাইয়ে কমিশনের চাপ! সময় বেঁধে জেলা আধিকারিকদের নতুন নির্দেশ

শুক্রবার দুপুর ২.৫৫ মিনিট নাগাদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar, CEC) সঙ্গে দেখা করতে দিল্লিতে নির্বাচন সদনে যান রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। বিকাল ৪টে নাগাদ তিনি বেরিয়ে যান। এক ঘণ্টার বৈঠক হয় দুতরফের। সূত্রের খবর, রাজ্যের তরফে মুখ্যসচিব যে তথ্য পেশ করেছেন, তা মানতে চাননি নির্বাচন কমিশনার। পরবর্তীতে রাজ্যকে কী নির্দেশ দেওয়া হয়, এখন তা দেখার অপেক্ষা।

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...