Friday, April 17, 2026

গ্রুপ সি-গ্রুপ ডি লিখিত পরীক্ষায় ৫৪৪ আবেদন বাতিল এসএসসির! 

Date:

Share post:

লিখিত পরীক্ষার আগেই স্ক্রুটিনিতে ধরা পড়লেন অযোগ্য প্রার্থীরা। এসএসসির (School service Commission) গ্রুপ সি ও গ্রুপ ডি-র আবেদনকারীর মধ্যে ৫৪৪ জনকে বাতিল করলো কমিশন। এসএসসি সূত্রে জানা গিয়েছে, বাতিল হওয়া এই প্রার্থীরা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য হিসেবে চিহ্নিত ছিলেন।তাঁরা পুনরায় এবারের পরীক্ষায় আবেদন করেছেন। তথ্য বিশ্লেষণ করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।

নিয়ম মেনে স্বচ্ছতা বজায় রেখে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা (group C and group D recruitment) করাতে বদ্ধপরিকর স্কুল সার্ভিস কমিশন। মার্চ মাসের ১ ও ২ তারিখে পরীক্ষার দিন নির্ধারিত রয়েছে। বিধানসভা ভোট ঘোষণার আগেই যাতে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড (examination admit card) বিতরণ শুরু হয়েছে বলে এসএসসি সূত্রে জানা গেছে। পরীক্ষার আগে ছাঁটাই হওয়া প্রার্থীদের মধ্যে গ্রুপ সিতে মোট ২৮৮ জন ও গ্রুপ ডি তে মোট ২৫৬ জন রয়েছেন। তাঁদের নাম, রোল নম্বর এবং আবেদন বাতিল হওয়ার কারণ এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Related articles

চাপ বুঝে সংশোধনী নিয়ে ভোটাভুটির আগেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর মোদি সরকারের

আজবকাণ্ড মোদি সরকারের! মহিলা সংরক্ষণ আইন সংশোধনী বিল সংসদে পেশ হওয়ার মধ্যেই ২০২৩-এর মহিলার সংরক্ষণ আইন (Women's Reservation...

সাতসকালে দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে IT হানা, প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তৃণমূলের

ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থীদের উপর কেন্দ্রীয় এজেন্সির আক্রমণ। পরপর ইডির তলবের পরে শুক্রবার ভোর থেকে বিদায়ী বিধায়ক...

কোচবিহার থেকে দমদম জনসভা-পদযাত্রা তৃণমূল সুপ্রিমোর

উত্তর থেকে দক্ষিণ আজ দুটি জনসভা ও একটি পদযাত্রা করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার...

দলীয় প্রার্থীদের সমর্থনে দক্ষিণবঙ্গে তিন সভা অভিষেকের

বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে প্রত্যেক জেলায় একাধিক জনসভা, রোড শো, কর্মিসভা করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...