Saturday, March 7, 2026

ISL: যুবভারতীতে ফিরল ফুটবল, ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে টিফো

Date:

Share post:

দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে শুরু হল ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। প্রেম দিবসের বিকেলে আবারও ফুটবল (Football) ফিরল যুবভারতীতে (VYK)। মেসি কান্ডের দুই মাস পর সল্টলেক স্টেডিয়ামে ফিরল চেনা ছন্দে। গোল পোস্টের ছেড়া নেট নতুন লাগানো হয়েছে, ভাঙা সিটের জায়গায় বসেছে নতুন সিট (Seat)। আর ভালবাসার দিনেও, ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদেও রয়েছে টিফো।

প্রেম দিবসের দিনেই মোহনবাগান কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে হল লিগের বোধন।  অনেক দিন পর  বাইপাসের রং সবুজ মেরুন। শনিবার বিকেলে হাজার কুড়ি মোহনবাগান (Mohanbagan) সমর্থক উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত ছাড়াই শুরু হল ম্যাচ, কোনও উদ্বোধনী অনুষ্ঠান তো দূরের কথা।

মোহনবাগান সমর্থকদের কাছে ডাবল ধামাকা। একদিকে মেসিকাণ্ডের পর আবার ফুটবল ফিরল যুবভারতীতে, প্রিয় দলের খেলা দেখতে এলেন সমর্থকরা। অন্যদিকে আইএসলে (ISL) প্রিয় দলের প্রথম ম্যাচ সব মিলিয়ে সবুজ সমর্থকরা যথেষ্ট প্রাণবন্ত এবং চনমনে ছিল।

সম্প্রতিক সময়ে বার বার ভিন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদ জানাল ফুটবলের সমর্থকরাও। বাঙালি শুধু ফুটবলেই গলা ফাটায় না প্রতিবাদে সামিল হয়।
“এই ম্যাচে
বাঙালি অস্মিতার আবেগ দেখা গেল যুবভারতীর গ্যালারিতে । মোহনবাগান সমর্থকদের টিফোতেও লেখা ছিল,  বাঙালি ভারতকে দিয়েছে সম্মান
শিখিয়েছে মৈত্র নেতৃত্ব
আজ বাংলা বললে সে বাংলাদেশি।“
আরও খবরবিশ্বকাপ জিতে ক্রিকেটে সাময়িক বিরতি, বৈভবের ফোকাসে এবার বোর্ডের পরীক্ষা

এর আগেও ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের এই ধরনের প্রতিবাদী টিফো দেখা গিয়েছে যুবভারতীতে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদের সামিল হয়েছেন দুই প্রধানের সমর্থকরা। শনিবারক সেই কাজটি করলেন মোহনবাগান সমর্থকরা। তাদের টিফোতে দেখা গেল নেতাজি সত্যজিৎ রায়, লিয়েন্ডার পেজ, রবীন্দ্রনাথ ঠাকুর, শিবদাস ভাদুড়িদের ছবি।

সম্প্রতিক সময়ে বার বার ভিন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদ জানাল ফুটবলের সমর্থকরাও। বাঙালি শুধু ফুটবলেই গলা ফাটায় না প্রতিবাদে সামিল হয়।

spot_img

Related articles

“আসুন মোকাবিলা করি!” মোদির পোস্টের পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণের পাল্টা তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

”মানুষের চোখে আতঙ্ক’’, অবশেষে দুবাই ফিরলেন বিবেক ওবেরয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধের চরম উত্তেজনার মাঝে অবশেষে দুবাইয়ে নিজের ভিলায় ফিরলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। মুম্বই থেকে দুবাই...

‘গুপ্তচর’ নামিয়ে বাঙালির নাম বাদ দেওয়ার ছক! ধর্মতলার মঞ্চ থেকে কমিশনকে তোপ সুদীপের

২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির পতন এখন শুধু সময়ের অপেক্ষা। রাজপথে যে জনসমর্থন দেখা যাচ্ছে, তাতে তৃণমূল ২৫০-র...

মোদিরাজ্যে মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর দেহ উদ্ধার, ঘনীভূত হচ্ছে রহস্য

গুজরাতের সুরাতে এক মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে...