Friday, June 19, 2026

আজ থেকে যুবসাথী প্রকল্পের আবেদন শুরু, ২৯৪ বিধানসভায় বসছে ক্যাম্প

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা মতই রবিবার থেকে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় বিধানসভা ভিত্তিক ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুন করে লক্ষ্মীর ভান্ডার, ক্ষেত মজুরদের আর্থিক সহায়তা প্রধান সংক্রান্ত একাধিক প্রকল্পের রেজিস্ট্রেশনও শুরু সকাল ১০ টা থেকে। জেলায় জেলায় ক্যাম্প চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে অফলাইনের পাশাপাশি ‘যুবসাথী’ প্রকল্পের জন্য অনলাইনেও পাওয়া যাবে আবেদন পত্র। সেক্ষেত্রে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে ক্যাম্পে জমা দেয়া যাবে। সম্পূর্ণ নাম, আধার ও ব্যাংকের সঙ্গে লিংক করা আছে এরকম মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি, মেল আইডির পাশাপাশি যুবসাথীর আবেদনপত্রে জন্ম-তারিখ, লিঙ্গ, বাবার নাম, মায়ের নাম, স্বামী/স্ত্রীর নাম (থাকলে), ক্যাটেগরি, জাতিগত সার্টিফিকেট নম্বর, বৈবাহিক অবস্থা, সম্পূর্ণ ঠিকানা, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার ডিটেলস, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, রাজ্য সরকার প্রদত্ত অন্য কোনও শিক্ষাগত সুবিধা বা বৃত্তি পান কি না সে ব্যাপারে জানাতে হবে। এই প্রকল্প অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই ভাতা পাবেন। মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত মাসিক দেড় হাজার টাকা অর্থ সাহায্য করতে করা হবে।

Related articles

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...