Friday, June 19, 2026

ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ভারতীয় তরুণের দেহ উদ্ধার!

Date:

Share post:

আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির (California University) নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ উদ্ধার। জানা গিয়েছে, মৃতের নাম সাকেত শ্রীনিবাসাইয়া (২২)। গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। অবশেষে ১৫ ফেব্রুয়ারি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সান ফ্রান্সিসকোর দ্য ইন্ডিয়ান কনস্যুলেট (the Indian consulate)। এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে জানানো হয়েছে, স্থানীয় পুলিশ সাকেতের দেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছে। সেই সঙ্গে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এই ছাত্রের দেহ দ্রুত ভারতে পৌঁছনোর জন্য স্থানীয় প্রশাসনের তরফে যথেষ্ট সহায়তা ও পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিবারের সঙ্গে কনস্যুলেটের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

জানা যায়, সাকেত শ্রীনিবাসাইয়ার বাড়ি কর্নাটকে এবং তিনি IIT Madras থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক করেছিলেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে আপাতত কেমিক্যাল এবং বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তরের ছাত্র ছিলেন তিনি। নিখোঁজ হওয়ার আগে তাঁকে বার্কলি হিলের লেক আঞ্জারে দেখা গিয়েছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে টিলডেন রিজিওনাল পার্কের সামনে থেকে উদ্ধার হয় সাকেতের ব্যাগ যেটাতে তাঁর পাসপোর্ট এবং ল্যাপটপ ছিল। কিন্তু ঠিক কী ভাবে এই ছাত্রের মৃত্যু হল সেই নিয়ে ঘনাচ্ছে রহস্য। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত করছে।

 

Related articles

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...