Sunday, June 7, 2026

শিবরাত্রিতেই শীতের বিদায় ঘণ্টা! শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে

Date:

Share post:

রবিবাসরীয় সকাল থেকে উধাও শীত (Winter)। ঘড়ির কাঁটা আটটা ছুঁতেই রীতিমতো গলদঘর্ম অবস্থা বাঙালির। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে শিবরাত্রিতে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে যা পৌঁছে যাবে ১৯ ডিগ্রির ঘরে। অর্থাৎ ফাগুনের শুরুতেই প্রাক গ্রীষ্মের আমেজ টের পেতে হচ্ছে দক্ষিণবঙ্গকে। আগামী সাত দিন রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রবি ও সোমবার দার্জিলিং- জলপাইগুড়িতে হালকা কুয়াশার পূর্বাভাস।

ভোরবেলা সামান্য ঠান্ডার ছোঁয়া মিললেও সূর্য নিজস্ব মেজাজে ধরা দিতেই সোয়েটার-মাফলার আলমারিতে উঠতে শুরু করেছে। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের আপাতত ঊর্ধ্বমুখী হবে পারদ। উত্তরবঙ্গের সমতল অঞ্চলের মধ্যে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের অধিকাংশ জেলাতেই যে শীত বিদায়ের পথে তা এক প্রকার নিশ্চিত।IMD জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। যদি আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...