Friday, April 17, 2026

মঙ্গলবার দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে শপথ গ্রহণ সভা, মন্ত্রিত্ব পাচ্ছেন কারা!

Date:

Share post:

দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের পর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার (BNP New Bangladesh Govt.) গড়তে চলেছে বিএনপি। মঙ্গলবার নবনির্বাচিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। যদিও এর আগের শপথ গ্রহণসভা অনুষ্ঠিত হত বঙ্গভবনের দরবার হলে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে এখন বাংলাদেশে জল্পনার বিষয় নতুন মন্ত্রিসভায় থাকছে কাদের নাম।

বিএনপির তরফ থেকে জানানো হয়েছে, এবারের মন্ত্রিসভায় বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকবে। এছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব থাকবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আবদুল মঈন খান, সেলিমা রহমান ও গয়েশ্বরচন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার কথাও ভাবা হচ্ছে। আরও পড়ুন: প্রয়াণ দিবসে সন্ধ্যা, প্রতুল, বাপি স্মরণ: শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নামও আলোচনায় আছে। জাহিদ হোসেন বিএনপিপন্থী চিকিৎসক সংগঠনের নেতা এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একজন ছিলেন। আবদুল আউয়াল মিন্টু কৃষি ও খাদ্যপ্রযুক্তি খাতের বড় উদ্যোক্তা হিসেবে দেশ-বিদেশে পরিচিত। তাঁরা মন্ত্রিসভার নতুন মুখ হতে পারেন। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে একাধিকমহিলাকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে আলোচনা হচ্ছে।

Related articles

চাপ বুঝে সংশোধনী নিয়ে ভোটাভুটির আগেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর মোদি সরকারের

আজবকাণ্ড মোদি সরকারের! মহিলা সংরক্ষণ আইন সংশোধনী বিল সংসদে পেশ হওয়ার মধ্যেই ২০২৩-এর মহিলার সংরক্ষণ আইন (Women's Reservation...

সাতসকালে দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে IT হানা, প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তৃণমূলের

ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থীদের উপর কেন্দ্রীয় এজেন্সির আক্রমণ। পরপর ইডির তলবের পরে শুক্রবার ভোর থেকে বিদায়ী বিধায়ক...

কোচবিহার থেকে দমদম জনসভা-পদযাত্রা তৃণমূল সুপ্রিমোর

উত্তর থেকে দক্ষিণ আজ দুটি জনসভা ও একটি পদযাত্রা করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার...

দলীয় প্রার্থীদের সমর্থনে দক্ষিণবঙ্গে তিন সভা অভিষেকের

বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে প্রত্যেক জেলায় একাধিক জনসভা, রোড শো, কর্মিসভা করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...