Friday, June 19, 2026

IND vs PAK: করমর্দন বয়কট অব্যাহত বিশ্বকাপেও, ভারতের একাদশে বদল

Date:

Share post:

হাজারো টানাপোড়েনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) ম্যাচে কলম্বোয় মুখোমুখি ভারত ও পাকিস্তান(India vs Pakistan)। এশিয়া কাপের পর টি২০ বিশ্বকাপেও বজায় থাকল বিতর্ক। ভারত পাকিস্তান ম্যাচে টসের সময় করমর্দন করলেন না সূর্যকুমার যাদব ও আঘা সলমন।মাঠের লড়াই ছাপিয়ে এই ম্যাচে মাঠের বাইরে বিতর্কও জারি।

গত বছর এশিয়া কাপের তিনটি ম্যাচে যে জিনিস দেখা গিয়েছিল, সেটাই দেখা গেল বিশ্বকাপের ম্যাচেও। ম্যাচের আগে হল জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঠে বল গড়ানোর আগে হনুমান কাইন্ডের র‌্যাপে গমগম করল কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম। ভারতের মাটিতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে আগেই। এবার শ্রীলঙ্কাতেও জমকালো পারফরম্যান্সের সাক্ষী দর্শকরা। আরও পড়ুন: সূর্য-সলমনদের মহারণের আগেই ২২ গজে পাক বধ, দাপুটে জয় ভারতীয় মহিলাদের

প্রত্যাশা মতোই ভারতের প্রথম একাদশে বদল হল। অভিষেক শর্মা ও কুলদীপ যাদব দলে এলেন সঞ্জু ও অর্শদীপের জায়গায়। স্বস্তির খবর আকাশ পরিস্কার রয়েছে।

ভারতের প্রথম একাদশ- অভিষেক শর্মা , ঈশান কিষাণ, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...