Saturday, June 20, 2026

CPIM-এর কী প্রতিক্রিয়া: দেখেই পরবর্তী পদক্ষেপ প্রতীকের

Date:

Share post:

একের পর এক নির্বাচনে ভরাডুবি। সংশোধনের বদলে একই পথে রাজ্য সিপিআইএম। এবার বিধানসভা নির্বাচনের আগে যে পথ সিপিআইএম (CPIM) নিয়েছে তা বিজেপির টুকলি। তার উপর জোট বাছতে মানা হচ্ছে না কোনও শরিক বা শীর্ষনেতার কথা। এই পরিস্থিতিতে প্রথম বিদ্রোহী দক্ষিণ চব্বিশ পরগণার গুরুত্বপূর্ণ সদস্য প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। তাঁর পরবর্তী সিদ্ধান্তও যে আসন্ন, বিশ্ববাংলা সংবাদ-কে দেওয়া প্রতিক্রিয়ায় তারই ইঙ্গিত বিদ্রোহী নেতার।

রবিবারই দল ছাড়ার সিদ্ধান্ত চিঠি দিয়ে জানিয়েছেন লোকসভার সিপিআইএম প্রার্থী প্রতীক উর রহমান। সেখানেই স্পষ্ট জানিয়েছেন কীভাবে রাজ্য থেকে জেলা নেতৃত্ব তাঁর মতো নেতাদের কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছেন। যে দলের জন্য ২০২৪ লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করতে এগিয়ে এসেছিলেন প্রতীকের মতো নেতা, সেই দলের থেকে কতটা অবজ্ঞা ও অসম্মান পেলে নির্বাচনের আগে দল ছাড়ার মতো সিদ্ধান্ত নিতে হয় তা স্পষ্ট প্রতীকের চিঠিতেই।

চিঠি প্রসঙ্গে বিশ্ববাংলা সংবাদকে ফোনে প্রতীক (Pratik Ur Rahaman) জানান, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। দলকে সেটা জানিয়েছি। এবার দল কী সিদ্ধান্ত নেয় তার অপেক্ষা করছি। দলের পরবর্তী পদক্ষেপ আমার কাছে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: দলের সঙ্গে ‘মানসিক দ্বন্দ্ব’! CPIM ছাড়ছেন লোকসভার ডায়মন্ড হারবারের প্রার্থী প্রতীক উর

অর্থাৎ সিপিআইএম-এর তরফে দলের তরুণ প্রজন্মের প্রতি কোন দায়িত্ব পালন করা হয়, তাও স্পষ্ট হবে প্রতীককে নিয়ে নেওয়া রাজ্য কমিটির সিদ্ধান্তে। তবে বিদ্রোহী হলেও যে দলের শৃঙ্খলা ভঙ্গ তিনি করছেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন।

সিপিআইএম রাজ্য কমিটি অবশ্য প্রতীকের চিঠির প্রাপ্তি স্বীকারের কথা জানায়নি। দলের তরফে এবিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...