Tuesday, June 23, 2026

‘খালিস্তান বানিয়ে দেব’ গুজরাটের ১৩টি স্কুলে হুমকি মেল-বোমাতঙ্ক

Date:

Share post:

দিল্লির পর ফের গুজরাটের স্কুলে বোমা আতঙ্ক! সোমবার সকালে গুজরাটের (Gujarat) আহমেদাবাদ, বদোদরাসহ বেশ কিছু শহরের ১৩টি স্কুল বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও, ভারতকে খালিস্তানি বানানোর হুমকিও দেওয়া হয়েছে ইমেল মারফত। ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার স্কুল খোলার পরেই হুমকির ইমেলগুলি নজরে কর্তৃপক্ষের। তবে সব স্কুলে পাঠানো মেলের ভাষা একই ধরনের। মেল গুলি দেখার পরেই শিক্ষা আধিকারিকরা পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ওই স্কুলগুলিতে ডগ স্কোয়াড নিয়ে পৌঁছে গিয়েছে পুলিশ। বম্ব স্কোয়াডও পৌঁছেছে স্কুলগুলিতে। প্রতিটি স্কুলে তল্লাশি শুরু হয়েছে। আরও পড়ুন: JEE Main 2026-এর ফলপ্রকাশ আজ! কোথায়-কীভাবে দেখবেন রেজাল্ট

প্রসঙ্গত এর আগেও একাধিকবার ইমেল মারফত একাধিকবার এই ধরনের হুমকি উড়ো আওয়াজ সামনে এসেছে। সম্প্রতি দিল্লিতেও এই ধরনের হুমকির খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...