Saturday, June 20, 2026

বিয়ের কার্ড ফাঁস, উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে সাতপাক ঘুরবেন বিজয়-রশ্মিকা

Date:

Share post:

জল্পনা সত্যি হল, অনুরাগীদের মনের আশা পূর্ণ করে এবার রিয়েল লাইফে ঘর বাঁধতে চলেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা (Rashmika Mandanna & Vijay Deverakonda)। আগামী ২৬ ফেব্রুয়ারিই উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে বিয়ে করতে চলেছেন ‘ডিয়ার কমরেড’ জুটি। সোশ্যাল মিডিয়ায় ফাঁস তারকা যুগলের বিয়ের আমন্ত্রণপত্র!

সোমবার মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) রংমিলান্তি পোশাকে দেখা যায় বিজয় – রশ্মিকাকে (Vijay – Rashmika)। সূত্রের খবর দুজনেই উদয়পুরে পাড়ি দিয়েছেন। প্রকাশ্যে সেভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও বিগত আট বছর ধরে দুজনে চুটিয়ে প্রেম করছেন। গত বছর নায়িকার ‘থামা’ সিনেমা মুক্তির আগে আড়াই লাখি হিরের আংটিতে গোপনে বাগদান সেরেছেন তারকাযুগল। তখন থেকেই দক্ষিণী তারকাজুটির মালাবদলের খবর শুনতে অধীর আগ্রহে অনুরাগীরা। এবার ভাইরাল হল একটি আমন্ত্রণপত্র। যেখানে লেখা, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠবৃত্তে আমি এবং রশ্মিকা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছি। আমাদের জীবনের এই বিশেষ মুহূর্তে আপনাদের উপস্থিতি কাম্য। যে বা যাঁরা আমাদের প্রেমের সাক্ষী, তাঁদের উপস্থিতিতে আমাদের বিয়ের অনুষ্ঠান সত্যিই অর্থবহ হয়ে উঠবে। নবদম্পতি হিসেবে আমাদের নতুন জার্নি শুরু করার প্রাক্কালে আপনাদের আশীর্বাদ কাম্য।’ শেষে বিজয়-রশ্মিকা দুজনের নামের উল্লেখও রয়েছে।

পাপারাজ্জিদের লেন্স এড়িয়ে প্রেমিক-প্রেমিকা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করলেও আগামী ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের অনুষ্ঠানে বিনোদন জগতের অনেক তারকারাই উপস্থিত থাকবেন বলে খবর। তালিকায় আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি বলিউডের (Bollywood ) খান-কাপুর, বচ্চনরাও রয়েছেন। উদয়পুরের (Udaypur) এক হেরিটজ রাজপ্রাসাদকে লাল রঙের ভেলভেট কাপড়, রকমারি ফুল, সারি সারি পিতলের নানা মূর্তি দিয়ে সাজানো হয়েছে। রাজকীয় বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি একদম তুঙ্গে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...