Monday, April 20, 2026

গ্রেফতার হতে পারেন আমিশা! জামিন অযোগ্য পরোয়ানা জারি আদালতের 

Date:

Share post:

বিপাকে ‘কহো না প্যায়ার হ্যায়’ নায়িকা।জালিয়াতির অভিযোগে মোরাদাবাদ আদালত বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা (Ameesha patel faces non bailable warrant ) জারি করেছে। বলিউড (Bollywood) সূত্রে খবর, এই মামলার সূচনা প্রায় এক দশক আগে। ২০১৭ সালে মোরাদাবাদের জনৈক ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা (Pawan Verma) অভিযোগ করেছিলেন যে আমিশা শহরের একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য ১৪.৫ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু তারপরে তিনি ইভেন্টে উপস্থিত হননি।পরবর্তীতে যদিও নগদে ১০ লক্ষ টাকা ফেরত দেন নায়িকা। কিন্তু বাকি সাড়ে চার লক্ষ টাকা এখনও পাওনা রয়েছে। তাই উদ্যোক্তা ফের আদালতে মামলা করেন। এরপরই আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

হৃত্বিক রোশনের প্রথম নায়িকা গত কয়েক বছর বলিউডের লাইমলাইটের বাইরে থাকলেও সম্প্রতি ‘গদর ২’ মুক্তির পর থেকে ফের চর্চায় আমিশা। সাড়ে চার লক্ষ টাকা প্রতারণা মামলায় আগামী ২৭ মার্চ কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নায়িকাকে। এই বিষয়ে আমিশার মন্তব্য, “এই মামলা ১৫ বছর আগের। এবং সইসাবুত করে পবন ভার্মাকে সব টাকাই মিটিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও উনি মনে হয় মিথ্যে অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। আমার আইনজীবীরা বিষয়টি দেখছেন। এবং ওই ব্যক্তির মুখোশ খোলার জন্য ইতিমধ্যেই ফৌজদারি মামলা প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাই আমি আপাতত আমার কাজে মনোনিবেশ করছি। মিথ্যে রটিয়ে কারও দৃষ্টি আকর্ষণের সময় আমার নেই।” এখন ঘটনার জল কত দূর গড়ায় সেটাই দেখার।

 

Related articles

IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

খারাপ সময় কাটিয়ে অবশেষে ছন্দে ফেললেন বরুণ চক্রবর্তী( Varun Chakaravarthy) আইপিএলে শুরু থেকেই সন্দে ছিলেন না তার ওপর...

ISL: বৃষ্টিতে বেহাল মাঠ, ৩ ঘণ্টার ম্যাচ শেষে জয় পেয়ে শীর্ষে বাগান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের(Mohun bagan), সেই সঙ্গে লিগ শীর্ষে সবুজ মেরুন।  ৯০ মিনিট নয় ...

‘ধর্মগ্রন্থ ছুঁইয়ে ভোট আদায়’, বিজেপির ঘৃণ্য রাজনীতির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেত্রী

ভোট আদায় করতে নোংরা খেলায় নেমেছে বিজেপি। তারই উদাহরণ তুলে কালনা মীরহাটে জনসভার মঞ্চ থেকে বিজেপির ঘৃণ্য রাজনীতির...

‘এ লড়াই আমি লড়ে নেব’, ভবানীপুরের কর্মিসভা থেকে হুঙ্কার মমতার

দিনভর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সেরে বিকেলে নিজের ভবানীপুর বিধানসভায় কর্মিসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডের...