Monday, June 22, 2026

মুজিবুর রহমানের চরিত্র পেয়ে আপ্লুত কৌশিক 

Date:

Share post:

”চরিত্রটির অফার এলে আমি নিজেও অবাক হয়েছিলাম”, এমনটাই জানালেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। বিজয় দিবস নিয়ে লেখা একটি গল্প ‘জ্যাজ সিটি’ পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক সৌমিক সেন। সিরিজে বঙ্গবন্ধু মুজিবুর রহমান অপরিহার্য একটি চরিত্র আর এবার সেই চরিত্রে অভিনয় করেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। বড় পর্দা থেকে ছোট পর্দা- কৌশিক বন্দ্যোপাধ্যায় বেশ পরিচিত মুখ।

তবে এই চরিত্র পেয়ে বেশ খুশি কৌশিক। বলেন, “আসলে আমার কাছে যখন এই চরিত্রের অফার আসে, আমি নিজেও অবাক হয়েছিলাম। কারণ কোনওভাবেই আমাকে মুজিবুর রহমানের মতো দেখতে নয়। আমি পরিচালক সৌমিক সেনকে প্রথম মিটিংয়ে বলেছিলাম, আমাকে মানানসই লাগবে না, কারণ আমি একাত্তরের যুদ্ধ দেখেছি। মুজিব সাহেবের মুখ এখনও সকলের মাথায় গেঁথে আছে। শুধু এপার বাংলা-ওপার বাংলা বলে নয়, বিশ্বজুড়ে সব বাঙালির কাছে এই মুখটা চেনা। তাই আমাকে নিলে আমারও বদনাম হবে, আপনাদেরও বদনাম হবে।”

এমতাবস্থায় পরিচালক নাকি তাঁকে বুঝিয়েছিলেন, মুম্বইতে যে ক’জন অভিনেতার ছবি পাঠানো হয়েছে , তাঁরা কম্পিউটার গ্রাফিক্স দেখে জানিয়েছেন কৌশিকের মুখের সঙ্গেই মুজিব সাহেবের মিল বেশি। এরপরেও ইতস্তত করছিলেন তিনি তবে লুক টেস্টে তিনি সাজের পর আয়নায় নিজেকেই চিনতে পারছিলেন না সেই কথাও জানিয়েছেন তিনি। অভিনেতার বাবার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়াতে, তাই বাঙাল ভাষাটা ভালোই বলতে পারেন তিনি। কয়েকটা সিরিয়ালেও বাঙাল ভাষা বলেছেন কৌশিক। যদিও এই সিরিজে খুব বেশি সেই ভাষা বলতে হয়নি তবে কয়েকটি ঊর্দু শায়রী আছে। তবে কৌশিক হিন্দি গান নিয়ে বেশ স্বচ্ছন্দ বলে হিন্দি ঊর্দুতে খুব বেশি সমস্যা হয়নি। তবে এই লুকটার জন্য সম্পূর্ণ ক্রেডিট যে পরিচালক ও মেকআপ আর্টিস্টের সেই কথাও একবাক্যে স্বীকার করেছেন তিনি।

আরও পড়ুন – বিদেশ সফরে চরম লজ্জা! হোটেলের বাসন মাজলেন পাক হকি খেলোয়াড়রা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...