Sunday, June 21, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা’, কলকাতায় পা রেখে উচ্ছ্বসিত তাপসী

Date:

Share post:

‘থাকতে তো হবে এ দেশেই’, রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ছেড়ে নরেন্দ্র মোদীর নাম নিয়ে এমন মন্তব্য কিছুদিন আগেই করেছিলেন অভিনেত্রী তাপসী পান্নু (Tapasi Pannu)। এবার সেই তিনিই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় পঞ্চমুখ হলেন। কলকাতায় পা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা প্রসঙ্গে, তাপসী জানালেন, ‘কেন করব না? উনি একজন শক্তিশালী মহিলা। তিনি এমন একজন মানুষ যিনি নিজের ক্ষমতায় নিজের জায়গা তৈরি করেছেন। এমন মানুষরা আমাকে অনুপ্রাণিত করে। আমরা সকলেই পুরুষতান্ত্রিক সমাজের অংশ। সে যে কোনো ক্ষেত্রই হোক না কেন। তাই কেউ যদি নিজস্ব ছাপ ফেলতে পারে, তাঁর সঙ্গে দেখা করার জন্য আমি সবসময়ই উৎসাহিত থাকি।’’

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যে টলিপাড়ার গণ্ডি বা শুধু বাংলায় আটকে নেই সেই কথা কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে গেল। বলিউডের তারকারাও যেকোন অনুষ্ঠানে ছুটে আসেন তাঁর ডাকে। অমিতাভ, জয়া বচ্চন বা শাহরুখ-সলমন খান সকলেই মুখ্যমন্ত্রীর অনুরাগী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বহু বলি তারকার সমাগম হয়। এমনকি সিরিয়াল তারকাদের নামে-নামে চেনেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর তারকাদের নিয়ে বিসর্জনের কার্নিভ্যাল, বিজয়ার আড্ডা সবই করেন তিনি। আরও পড়ুন: ক্লাস চলাকালীন স্কুলে ‘দাদাগিরি’ বিজেপি বিধায়কের! আঙুল উচিয়ে হুমকি শিক্ষককে

প্রসঙ্গত, নতুন ছবি অ্যাসি–র প্রিমিয়ার উপলক্ষে পরিচালক অনুভব সিনহা, অভিনেত্রী তাপসী পান্নু এবং কানি কাসরুতি কলকাতায় এসেছিলেন। শহরের একটি নামী হোটেলে ছিলেন তাঁরা। আগামী ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাসি। কলকাতার খাবার তাপসীর খুব পছন্দের সেই কথাও জানিয়ে দিলেন তিনি। তবে কলকাতা এলে তিনি সি ফুড খান সে কথা জানিয়ে বলেন, ‘’এখানে এলে আমি সি ফুড খাই। কারণ সব শহরে গিয়ে সি ফুড খাওয়া যায় না। আর মিষ্টি তো আছেই। কপাল ভালো যে আমি অত মিষ্টি প্রেমী নই, নাহলে বেশি খাওয়া-দাওয়া করে ফেলতাম। বেঁচে গেছি। আসলে কোনো শহরে গেলে, আমার ওখানের খাবার খাওয়ার কথা সবার আগে মাথায় আসে। আর কলকাতায় এলেই আমি সি ফুড ট্রাই করি।”

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...