Monday, June 22, 2026

এবার জুড়লেন রাজনীতিক! বনগাঁ-কাণ্ডে আইনি নোটিশ মিমিকে

Date:

Share post:

বনগাঁয় মিমি চক্রবর্তীর অনুষ্ঠান ঘিরে যে অসন্তোষ তাতে এবার জুড়ল বিজেপির রাজনীতিকের নাম। বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির মাধ্যমে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মানহানির (defamation) আইনি নোটিশ পাঠালেন জ্যোতিষী তনয় শাস্ত্রী (Tanay Sastri)। মিমিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী।

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে নিগ্রহের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার জেরে গ্রেফতার হন অনুষ্ঠানের আয়োজক জ্যোতিষী তনয় শাস্ত্রী। সেই সময়ই রাজ্যের বিজেপি নেতারা তাঁর সপক্ষে সরব হয়েছিলেন। এবার সেই বিজেপি নেতার (BJP leader) হাত দিয়েই মিমিকে (Mimi Chakraborty) মানহানির (defamation) ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা দাবি করলেন তনয় শাস্ত্রী।

আরও পড়ুন : সিদ্ধান্তহীনতা! প্রতীক উরের চিঠি নিয়ে সিদ্ধান্তই নিতে ব্যর্থ আলিমুদ্দিন

তনয় শাস্ত্রী দাবি করেছেন, দেরিতে আসায় মিমি মঞ্চে দেরিতে উঠেছিলেন। সেই ঘটনায় মিমির আনা অভিযোগের কারণে তাঁকে যে গ্রেফতারির মুখে পড়তে হয়েছে, তাতে তাঁর মানহানি হয়েছে। সেই পরিস্থিতিতে মানহানির ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সেই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও করেছেন তনয়। নাহলে ফের মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন।

Related articles

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...