Thursday, April 23, 2026

রগরগে যৌনতা আর রক্তাক্ত অ্যাকশনে নেটভুবনময় ‘টক্সিক’ চর্চা

Date:

Share post:

প্রথম ঝলকেই আভাস মিলেছিল ”লার্জার দ্যান লাইফ’ চরিত্রের। কবরস্থানের উদ্যম যৌনতা বুঝিয়ে দিয়েছিল এই ছবি প্রাপ্তবয়স্কদের জন্য। এবার টিজারের ঝলকে বিছানায় যৌনলীলার পাশাপাশি রক্ত নিয়ে রাজপাট চালিয়ে যাওয়া অন্ধকার জগতের নায়কের মারকাটারি অবতার ধরা দিল। যৌনতায় রক্তাক্ত হল ‘টক্সিক’ (Toxic) টিজার, আর প্রশ্ন উঠলো নারীকে শয্যাসঙ্গিনী ছাড়া ইচ্ছাকৃতভাবেই কি অন্য কোনও ভূমিকায় দেখাতে চাইলেন না নির্মাতারা?

কোথায় বলিউডের ‘অ্যানিম্যাল’ কোথায় ‘ধুরন্ধর’, উগ্র পৌরুষের আসল রূপ দেখিয়ে দিল কন্নড় সিনেমার ঝলক। সচেতনভাবেই শয্যাদৃশ্য রাখা হয়েছে টিজারে। প্রতিশ্রুতিমাফি আন্ডারওয়ার্ল্ডের ‘টক্সিক কিং’ রূপে ধরা দিলেন যশ (Yash)। দৃশ্যায়নে বারুদের গন্ধ স্পষ্ট। যেভাবে অন্ধকার জগতের ডন স্টাইলে ধরা দিয়ে রক্তের খেলায় মেতে উঠলেন রায়া ওরফে যশ তাতে প্রশ্ন উঠতেই পারে যে বড় পর্দায় সিনেমা সুপারহিট হওয়ার জন্য বারবার কেন এত হিংসা, মারামারি, অস্থির সময় আর চরম উগ্রতাকে প্রশ্রয় দিতে চাইছেন চলচ্চিত্র নির্মাতারা। নয়ের দশকের গোয়ার প্রেক্ষাপটকে সঙ্গী করে হলিউড স্টাইলে অ্যাকশন সিকোয়েন্স সাজিয়েছেন পরিচালক। অন্ধকারময় অপরাধ জগতের একচ্ছত্র রাজা হিসেবে যথেষ্ট সাবলীল লেগেছে ‘কেজিএফ’ স্টার যশকে। গীতু মোহনদাস পরিচালিত এই ছবি আগামী ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে। কিয়ারা আডবানি, হুমা কুরেশি, তারা সুতারিয়াদের পাশাপাশি দক্ষিণী নায়িকা নয়নতারা এবং রুক্মিণী বসন্ত রয়েছেন ‘টক্সিক’-এ। শুক্রবার প্রকাশ্যে আসা দু মিনিটের ঝলকেই স্পষ্ট, অন্ধকার জগতের এই রূপকথা এবার বক্স অফিসে রেকর্ডের লক্ষ্মীলাভ ঘটাতে চলেছে।

 

Related articles

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের...

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...

বাংলার বিধানসভা ভোট দেখতে রাজ্যে ১৭ দেশের প্রতিনিধি দল

বাংলার বিধানসভা নির্বাচনের আবহে এবার আন্তর্জাতিক নজরদারি। বাংলার বিধানসভা ভোট খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission) বিদেশি 'অতিথি'...

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...