শিলঙয়ের সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ অভিষেকের, শূন্যতার সৃষ্টি রাজনৈতিক মহলে

মেঘালয়ের শিলং লোকসভার সাংসদ তথা ভয়েস অফ দ্য পিপল পার্টি (ভিভিপি)-র নেতা ডঃ রিকি এ জে সিংকনের (Ricky AJ Syngkon) মৃত্যু। বৃহস্পতিবার সন্ধেয় ফুটবল খেলতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা পাননি। মৃত্যু হয় তাঁর। রিকির প্রয়াণে শোকপ্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhiskek Banerjee)।
Sponsored

এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,"শিলংয়ের সাংসদ এবং একজন জনপ্রতিনিধি রিকি এজে সিংকনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, যিনি একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি ছিলেন, যিনি তাঁর জীবন জনগণের কল্যাণ ও আকাঙ্খার জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।
তিনি আন্তরিকতা, দৃঢ়তা এবং দায়িত্ববোধের সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছিলেন। মানুষের কাছে তিনি তাঁর দৃঢ় দৃষ্টিভঙ্গি, জনগণের কাছে সহজলভ্যতা এবং আঞ্চলিক পরিচয় ও উন্নয়নের প্রতি অবিচল অঙ্গীকারের জন্য পরিচিত ছিলেন।
তাঁর অকাল মৃত্যু মেঘালয়ের জনগণ এবং আমাদের জাতির বৃহত্তর গণতান্ত্রিক সমাজের জন্য এক গভীর ক্ষতি। এই শোকের মুহূর্তে আমি তাঁর পরিবার, সহকর্মী এবং সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।"
Sponsored

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভিভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তিনবারের কংগ্রেস সাংসদ ভিনসেন্ট এইচ. পালা-কে বিপুল ব্যবধানে পরাজিত করেন। তৃণমূল স্তরের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, উপজাতি অধিকার ও স্বচ্ছ শাসনের পক্ষে জোরালো অবস্থানের জন্য তিনি পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে মেঘালয়ের রাজনীতিতে, বিশেষ করে ভিভিপির অন্দরে, এক বড় শূন্যতার সৃষ্টি হল বলে মনে করছেন রাজনৈতিক মহল। আরও পড়ুন: মোদি রাজ্যে কত ভুয়ো ভোটার! প্রকাশ চূড়ান্ত তালিকা
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
