Thursday, April 23, 2026

বেকারত্বে শীর্ষে ডবলইঞ্জিনের রাজ্য, বাংলায় হার মাত্র ৩.৬%

Date:

Share post:

বাংলা কর্মসংস্থানে এগিয়ে। তাই বেকারত্বের হারও বিজেপি-রাজ্যের (BJP Ruled State) তুলনায় বাংলায় অনেক কম। কেন্দ্রীয় পরিসংখ্যানই বলছে সে কথা। ভারতের জাতীয় পরিসংখ্যান অফিস পরিচালিত পিএলএফএস অর্থাৎ পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের রিপোর্টই প্রমাণ যে, বাংলা শুধু বলে না, কাজে করে দেখায়। আর যারা শুধু ‘আর্থিক সহায়তা নয়, চাকরি চাই’ বলে চিৎকার করে, তাদের রাজ্যই বেকারত্বে শীর্ষে। বিজেপিশাসিত বিহার, রাজস্থান, অসম, উত্তরপ্রদেশ, ওড়িশা ও ছত্তিশগড়ে বেকারত্ব পাহাড় ছুঁয়েছে। এটা বলছে কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানই।

সারা দেশে বেকারত্ব যখন ভয়াবহ চেহারা নিয়েছে, তখন বাংলায় এই জ্বলন্ত সমস্যার মাত্রা তুলনামূলক অনেক কম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বিগত ১৫ বছরে বেকারত্বের হার কমিয়েছে তাৎপর্যপূর্ণভাবে। নরেন্দ্র মোদি সরকারের রিপোর্টই বলছে, বাংলায় বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় অনেক কম। ভারতের জাতীয় গড় যেখানে ৪.৮ শতাংশ, সেখানে বাংলায় বেকারত্বের হার কমে মাত্র ৩.৬ শতাংশ। আর বিজেপি রাজ্যগুলির দিকে তাকালে চোখ কপালে উঠবে। বিজেপির রাজস্থান বেকারত্বের হার সবথেকে বেশি ৮.৫ শতাংশ। পিছিয়ে নেই বিহার (৭.৭ শতাংশ), অসম (৮.৫ শতাংশ), উত্তরপ্রদেশ (৬.১ শতাংশ), ওড়িশা (৬.২শতাংশ) এবং ছত্তিশগড় (৭.৮ শতাংশ)। আরও পড়ুন: ‘চোর’ অপবাদে ৪ নাবালককে বেধড়ক মার বিজেপি নেতার! সরব তৃণমূল

কেন্দ্র পরিচালিত সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, বাংলার শহরে মহিলা বেকারত্বের হার ৫.১ শতাংশ, সেখানে জাতীয় হার ৯ শতাংশ। বাংলায় শহুরে পুরুষ বেকারত্বের হার ৪.৫ শতাংশ, জাতীয় গড় ৫.৯ শতাংশ। শহরে সামগ্রিক বেকারত্ব বাংলায় ৪.৬ শতাংশ, সেখানে সর্বভারতীয় হার ৬.৭ শতাংশ। রাজ্যে গ্রামাঞ্চলে বেকারত্বের হার ৩.১ শতাংশ, জাতীয় গড় সেখানে ৪ শতাংশ। গ্রামীণ বেকার পুরুষ বাংলায় ৩.৪ শতাংশ, জাতীয় গড় ৪.২ শতাংশ। বাংলায় মহিলা বেকার ২.৫ শতাংশ, সেখানে জাতীয় গড় ৩.৬ শতাংশ। আরও পড়ুন: ‘চোর’ অপবাদে ৪ নাবালককে বেধড়ক মার বিজেপি নেতার! সরব তৃণমূল

কেন্দ্রীয় পরিসংখ্যন ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ‘পিরিওডিক লেবার ফোর্স সার্ভে’র ত্রৈমাসিক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে, তাতে বিজেপির মুখ পুড়বে। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারত্ব কমাতে স্বনির্ভর প্রকল্প থেকে শুরু করে ক্ষুদ্র-ছোট ও মাঝারি শিল্পে বিশেষ গুরুত্ব দিয়েছে। আর বিজেপি শুধু বাংলার নামে কুৎসা করে বেড়িয়েছে। নিজেদের রাজ্যে কোনও সুষ্ঠু পরিকল্পনা নেই, বাংলার দোষ খুঁজতেই ব্যস্ত বিজেপি। যাবতীয় অপপ্রচার উড়িয়ে বাংলার মা-মাটি-মানুষের সরকার যুবসমাজের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে বেকারত্বের হার কমাতে সমর্থ হয়েছে। গত ১৫ বছরে রাজ্যে নিবন্ধিত বা রেজিস্টার্ড কোম্পানির সংখ্যা সেই কারণেই ২.৫ লক্ষেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

Related articles

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...

বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ভোটে অশান্ত মুর্শিদাবাদ! EVM বিভ্রাটে বিক্ষোভ মালদহে

গণতন্ত্রের উৎসবে উত্তপ্ত মুর্শিদাবাদ(Murshidabad Violence)। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ডোমকলে। কোথাও বিভ্রাট, কোথাও আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় পাওয়ারর...

প্রথম দফা নির্বাচনে আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ, বিশেষ নজর নন্দীগ্রামে 

বাংলায় শুরু হল বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব (first phase of West Bengal assembly election)। বৃহস্পতিবার সকাল ৭ টা...

বিধানসভা নির্বাচনী ময়দানে বিজয়ের দল, আজ তামিলনাড়ুতে ভোটের লড়াই ত্রিমুখী

ছাব্বিশের নির্বাচনে তামিলভূমে ডিএমকে (DMK) বনাম এডিএমকে (All India Anna Dravida Munnetra Kazhagam) লড়াই নয়, বরং এবার জুড়েছে...