Tuesday, June 23, 2026

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, মার্চের শুরুতেই মোতায়েন আধাসেনা! 

Date:

Share post:

বাংলায় ভোটের (West Bengal assembly election) বাদ্যি বেজে ওঠার আগেই কেন্দ্রীয় বাহিনী ( Central force) পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেলল অমিত শাহের (Amit Shah) স্বরাষ্ট্রমন্ত্রক। মার্চের পয়লা তারিখে অন্তত ২৪০ কোম্পানি আধাসেনা মোতায়েনের কথা জানানো হয়েছে। আগামী ১০ মার্চের মধ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বঙ্গে। ইতিমধ্যে রাজ্যকে চিঠি দিয়ে সে কথা জানানো হয়েছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ECI) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। আর ঠিক তার পরের দিন অর্থাৎ পয়লা মার্চ রাজ্যে আছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের তরফে বলা হয়েছে এসআইআর (SIR) আবহে যেভাবে হিংসা অশান্তির খবর মিলেছে তাই আগাম সর্তকতা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি, ২৭ কোম্পানি এসএসবি এবং ২১ কোম্পানি সিআইএসএফ অর্খাৎ মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে রাজ্যে। দ্বিতীয় দফায় অর্থাৎ ১০ মার্চের মধ্যে পৌঁছবে আরও ২৮০ কোম্পানি, যার মধ্যে থাকছে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি এবং ১৬ কোম্পানি CISF। রাজ্য পুলিশের ডিজিপি পীযূষ পান্ডে, জানিয়েছেন ভোটের সময় প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করা হবে, রাজ্য পুলিশ ভালো কাজ করবে।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...