Tuesday, June 23, 2026

আমিরের পর অরিজিতের বাড়িতে যিশু- ইন্দ্রদীপ, টলিউডে প্লেব্যাক নিয়ে জল্পনা

Date:

Share post:

প্লেব্যাক সিঙ্গার হিসেবে অবসর ঘোষণা করেছেন পদ্মশ্রী অরিজিৎ সিং (Arijit Singh)। তবু তাঁর গান গাওয়ার খবর নিয়ে জল্পনা শেষ নেই। কিছুদিন আগেই বলিউড অভিনেতা আমির খান (Amir Khan) জিয়াগঞ্জে পৌঁছে যাওয়ায় অনেকেই মনে করেছিলেন হয়তো নিজের সিদ্ধান্ত থেকে সরে আসবেন মুর্শিদাবাদের গায়ক, কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি।

এবার টলিপাড়া থেকে অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta) এবং সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradeep Dasgupta) হঠাৎ অরিজিতের বাড়িতে হাজির হওয়ায় বাংলা সিনেমায় গায়কের প্লেব্যাক করা নিয়ে জল্পনা বাড়ছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে শুক্রবার রাতে হঠাৎ অরিজিতের বাড়িতে হাজির টালিগঞ্জের দুই তারকা। সূত্রের খবর আসন্ন কোনও কাজ নিয়ে আলোচনা হয়েছে তিনজনের মধ্যে। তবে সেটা অরিজিৎ এর কাজ নাকি ইন্দ্রদীপের তা স্পষ্ট নয়। যেহেতু যিশু সেনগুপ্ত নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন তাই সেই সংক্রান্ত কোনও প্রজেক্ট নিয়েও কথা হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...