Sunday, February 22, 2026

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

Date:

Share post:

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে সবুজ মেরুনের দ্বিতীয় প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। এবার লিগ চ্যাম্পিয়নই জিতবে আইএসএল খেতাব, তার উপর লিগও গহে সংক্ষিপ্ত ফর্ম্যাটে। ফলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শুধু জেতাই নয়, সবুজ মেরুনের লক্ষ্য বড় ব্যবধানে জয়। কারণ অবশ্যই গোল পার্থক্য। সংক্ষিপ্ত লিগে গোল পার্থক্যই শেষে পার্থক্য গড়ে দিতে পারে।

রবিবার ফুরফুরে মেজাজেই অনুশীলন করলেন বাগান ফুটবলাররা।কেরল ম্যাচে রবসনের (Robson) পেশিতে টান লাগলেও চেন্নাইনের বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা যেতে পারে। অনুশীলনে তাঁর ফিটনেস নিয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। সব ফুটবলার ফিট থাকাই এখন কোচের কাছে সবচেয়ে বড় স্বস্তির খবর । দল একই রাখতে পাবেন লোবেরা। প্রতিপক্ষ চেন্নাইয়িনে আছে বাগানের প্রাক্তন অধিনায়ক প্রীতম কোটাল। প্রতিপক্ষ দলের শুরুটা ভালো হয়নি। তার উপর বেশি প্রস্তুতির সময় পায়নি দক্ষিণের দলটি। যদিও তাদের হালকাভাবে নেওয়ার কোনও জায়গা নেই বাগানের।

প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters) হারালেও লোবেরা জানিয়ে দিলেন, চেন্নাইয়িনকে মোটেই হালকা ভাবে নিচ্ছেন না। তাঁর মতে, চেন্নাইন দলটা ভালই গুছানো। মুম্বইয়ের (Mumbai) বিরুদ্ধে হারলেও ওদের লড়াকু মানসিকতা নজর কেড়েছে। তাই পয়েন্ট ছিনিয়ে নিতে ওরা মরিয়া হবে— সে কথা মাথায় রেখেই মাঠে নামতে হবে।

রবিবার সাংবাদিক সম্মেলনে লোবেরা বলেন, এবারের লিগ আগের থেকে একদম আলাদা। ম্যাচ কম, তাই পয়েন্ট নষ্ট করার কোনও সুযোগ নেই। ম্যাচ কম হওয়ায় প্রতিটা ম্যাচকেই ফাইনালের (Final) মতো গুরুত্ব দিতে হবে। শুধু জয় নয়, গোল সংখ্যা বাড়ানোও সমান জরুরি। লিগের শেষে যেন গোল পার্থক্য সমস্যায় না ফেলে, সে কথাও মাথায় রাখতে হচ্ছে। লোবেরা আরও জানিয়েছেন, আগে যেখানে ছ’জন বিদেশি খেলানো যেত, এখন সেখানে চারজন। ফলে সব দলের শক্তির ব্যবধান অনেকটাই কমেছে। কোনও দলকেই হালকা করে দেখার সুযোগ নেই।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেলেও দলের খেলায় পুরোপুরি সন্তুষ্ট নন লোবেরা। তিনি বলেন, প্রথম গোলের পর দলের গতি কিছুটা কমে গিয়েছিল, যা বিপজ্জনক হতে পারত। এক গোলে এগিয়ে থাকা কখনওই নিরাপদ নয়। তাই দ্রুত দ্বিতীয় গোল পাওয়া জরুরি। চেন্নাইন ম্যাচে যাতে শেষ পর্যন্ত সেই চাপ না থাকে, সেদিকেই নজর থাকবে।

এই মরশুমে মোহনবাগানের জার্সিতে ফের আইএসএলে নামছেন অময় রানাওয়াডে (Amay Ranawade.)। কলকাতার ফুটবল পরিবেশ, সমর্থকদের প্রত্যাশা— সবটাই তাঁর চেনা। আগেও লোবেরার কোচিংয়ে খেলেছেন অময়। তাই ফের সবুজ-মেরুন জার্সিতে (Jersey) সুযোগ পেয়ে খুশি তিনি। দেশের অন্যতম সেরা দলে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন বলেই জানালেন অময়।

spot_img

Related articles

মৎস্যশিকারে নয়া দিগন্ত, গভীর সমুদ্রে মাছ ধরতে ‘অ্যাক্সেস পাস’ আনল কেন্দ্র

ভারতের নীল অর্থনীতি বা 'ব্লু ইকোনমি'র প্রসারে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সমুদ্রের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)...

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...

গাড়ির নম্বর প্লেট খুলতেই চক্ষু চড়কগাছ, কোটি কোটি টাকার মাদকসহ পাকড়াও ‘বিএসএফ’ কর্তা

নম্বর প্লেট উল্টাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। আড়ালে থাকা গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো প্রায় ২০ কোটি টাকার মাদক।...

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...