Sunday, April 26, 2026

আরাবল্লী পর্বতে সাতপাক ঘুরবেন বিজয়- রশ্মিকা! ‘বিরোশ’ বিয়ে ঘিরে সবার নজর উদয়পুরে

Date:

Share post:

‘দ্য ওয়েডিং অব বিরোশ’ (Vijay-Rashmika Wedding) অফিসিয়াল ভাবে ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda) অনুরাগীদের কৌতূহল বেড়েই চলেছে। যুগলে ইতিমধ্যেই উদয়পুরে (Udaypur) পৌঁছেছেন। প্রাথমিকভাবে শোনা গেছিল কোনও এক রাজমহলে হাইপ্রোফাইল বিয়ের আসর বসতে চলেছে। সিটি প্যালেস সাজানো হচ্ছে বলে খবর ছড়িয়েও পড়েছিল। তবে এবার জানা গেল হেভিওয়েট বিবাহবাসর সেজে উঠবে আরাবল্লী পর্বতের নির্জন এক ঠিকানায়। বিয়ে উপলক্ষে নির্জন পাহাড়ের বিলাসবহুল রিসর্টে অতিথি সমাগম শুরু হয়েছে বলে খবর মিলেছে।

পাহাড়চূড়া থেকে বিস্তৃত প্যানোরামিক ভিউ আর তার মাঝে একে অন্যের চোখে চোখ রেখে ভালবাসার নতুন অধ্যায় লিখতে চলেছে ‘ডিয়ার কমরেড’ জুটি। উদয়পুর শহরের কেন্দ্র থেকে প্রায় ২৫-৩০ কিলোমিটার দূরে, শান্ত ও মনোরম আরাবল্লী পর্বতমালায় ঘেরা আইটিসি মেমেন্টোসে (ITC mementos) বিজয়- রশ্মিকার বিয়ের অনুষ্ঠান হবে। নিজেদের জীবনের সবথেকে স্পেশাল মুহূর্তে যে তাঁরা গোপনীয়তা বজায় রাখতে চাইছেন তা প্রথম থেকেই স্পষ্ট। তবে ইতিমধ্যেই জানা গেছে হাইপ্রোফাইল বিয়ের বাজেটের কথা। সূত্রের খবর যে রিসর্টে বিয়ে হবে তার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর নদী ও লেক দিয়ে ঘেরা। পুরো পাহাড় জুড়ে নির্জনতার সঙ্গে স্নিগ্ধতার অপূর্ব মিশেল এই স্থান। আগামী ২৫ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকে ২৮ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত রিসর্টটি ভাড়া নেওয়া হয়েছে হবু দম্পতির পরিবারের তরফে। প্রায় ১০০টি ভিলা রয়েছে সেখানে। ‘বিরোশ’ বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন। অতিথি তালিকায় মাত্র ৫০ জনের নাম রয়েছে। জানা গেছে বিলাসবহুল এই রিসর্টের প্রতি রাতের ভাড়া প্রায় ৩৭ হাজার থেকে ৫৭ হাজার টাকা পর্যন্ত। সবচেয়ে সস্তা রুমের ভাড়া ১৭ হাজার ৬৫০ টাকা, ডিলাক্স ও লাক্সারি রুমের ভাড়া ৫৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত। প্রিমিয়াম সুইটের ভাড়া এক লাখ টাকার উপর। বিজয়-রশ্মিকার বিয়েতে ১০০ জন আত্মীয় উপস্থিত থাকবেন বলে খবর।

Related articles

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...