Thursday, June 25, 2026

মস্কোয় অন্যতম রেলওয়ে কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ পুলিশ আধিকারিক

Date:

Share post:

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল মস্কো (Explotion in Moscow)। মঙ্গলবার ভোরে এই বিস্ফোরণে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত আরও দুইজন। মন্ত্রকের তরফে টেলিগ্রামে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে মধ্যরাতের কিছুক্ষন পরেই মস্কোর স্যাভিওলোভস্কি রেলওয়ে স্টেশন স্কোয়ারে ভয়াবহ এই বিস্ফোরণ হয়।

স্যাভিওলোভস্কি স্টেশনটি (Saviolovoski station Moscow) রুশ রাজধানীর অন্যতম প্রধান রেলওয়ে কেন্দ্র। সূত্রের খবর, হামলায় আরও দুই আধিকারিক আহত হয়েছেন এবং আপাতত তাঁদের চিকিৎসা চলছে। যদিও এদিনের ঘটনায় হামলাকারী বা বোমা হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয় নি। জানা যাচ্ছে, একজন হামলাকারী পুলিশের টহল দেওয়ার গাড়িতে বসে থাকা ট্রাফিক পুলিশ অফিসারদের দিকে এগিয়ে যান এবং তারপরে একটি বিস্ফোরক ডিভাইস বিকট শব্দে ফেটে যায়, যার ফলে হামলাকারী এবং একজন পুলিশ অফিসার নিহত হন। একজন ট্রাফিক পুলিশ গুরুতর আহত হয়েছেন এবং ঘটনাস্থলেই মারা যান। আরও দুই পুলিশ আধিকারিককে শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। রাশিয়ার প্রধান অপরাধ তদন্ত কমিটি এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছে যে তারা একজন পুলিশ আধিকারিককে খুনের চেষ্টা এবং বিস্ফোরক ডিভাইস অবৈধভাবে রাখার জন্য ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...