Thursday, June 25, 2026

ফের পতন শেয়ার বাজারে, কী কী কারণে নামছে সূচক

Date:

Share post:

ফের হু হু করে নামছে সেনসেক্স-এর (Sensex) সূচক। মঙ্গলবার সকাল থেকেই চাপে ভারতের স্টক মার্কেট (Stock Market)। দুপুর সাড়ে ৩টে নাগাদ প্রায় ১০৩০ পয়েন্ট পতন দেখা গিয়েছে সেনসেক্সে। নিফটি (Nifty) ৫০ এই একই সময়ে প্রায় ২৭৪ পয়েন্ট নেমে ২৫৪৩৯-এর আশেপাশে রয়েছে। ফলে বিনিয়োগকারীরা ৪.২৩ লক্ষ কোটি টাকারও বেশি হারান। গত দুই দিন ধরে বাজারে যে উচ্ছ্বাস ছিল তা কয়েক ঘণ্টার মধ্যেই অদৃশ্য হয়ে যায়।

এ দিন একাধিক কারণে সেনসেক্স-এর (Sensex) সূচকে পতন দেখা গিয়েছে। যেমন-
* গত সপ্তাহে আমেরিকার (America) সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক নাকচ করেছে। তবে নতুন করে শুল্ক বসানোর ভাবনা থেকে পিছু হঠছে না ট্রাম্প প্রশাসন। আরও আক্রমণাত্মক ভঙ্গিতে শুল্ক বসাতে পারেন ট্রাম্প, এমন আশঙ্কার প্রভাব পড়েছে স্টক মার্কেটে।
* ডলারের দাম টানা বৃদ্ধি পেলে ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগেও ধাক্কা লাগতে পারে।
* অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে ১ শতাংশ বেড়েছে। গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে গিয়েছে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম। ফলে নেগেটিভ প্রভাব পড়েছে মার্কেটে।
* টেক সেক্টরে চাপ স্টক মার্কেটে অস্থিরতা তৈরি করছে। ফেব্রুয়ারি মাসেই ২০ শতাংশ পড়ে গিয়েছে আইটি সূচক। এআই-এর প্রভাবে আইটি ইন্ডাস্ট্রি কোন দিকে এগোবে, তা নিয়ে চিন্তায়। ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা, উইপ্রো, কোফোর্জ, পারসিস্ট্যান্ট সিস্টেম এবং এমফাসিসের মতো শেয়ার রয়েছে রেড জোনে।
আরও খবরফের মমতার অভিযোগেই মান্যতা, SIR প্রক্রিয়া পরিচালনায় কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে কমিশন: তোপ তৃণমূলের

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...