Wednesday, February 25, 2026

সাত বছর ধরে বাংলা-র নাম বদলের দাবি দেখেছি: মুখ্যমন্ত্রীর দাবিতেই শিলমোহর আরজেডির

Date:

Share post:

বাম-রাম আঁতাঁতে কেরালার নাম বদল সার্থক হয়েছে। আজও ন্যায্য বাংলার দাবিতে শিলমোহর দেয়নি মোদি সরকার। বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে বাংলার সাংসদদের (TMC MP) দাবি। উত্তরাখণ্ড থেকে ওড়িশা, কেরালা (Kerala) সবার স্বীকৃতির পরেও বাংলার বঞ্চনায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সেই দাবি যে ন্যায্য সাত বছরের নিজের অভিজ্ঞতার কথা জানালেন আরজেডি সাংসদ মনোজ ঝা (Manoj Jha)।

মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরালম (Keralam) নামের দাবিতে শিলমোহর দিয়েছে। তা সত্ত্বেও বাস্তব সমস্যার উল্লেখ করে বাংলার নাম বদলের দাবিতে সম্মতি মিলল না। প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন জানিয়ে মনোজ ঝা জানান, মালায়লাম ভাষা ও কেরালার সাধারণ কথাবার্তার মধ্যে কেরালম নামটি দীর্ঘদিন ধরেই প্রচলিত এবং এই নাম বদলের দাবি খুব পুরোনো। এতদিনে সেই দাবিতে মান্যতা দেওয়া, তার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। কিন্তু সেই সঙ্গে এটাও সত্যি, আমার সাংসদ জীবনের সাত বছর ধরে দেখে আসছি বাংলার শাসকদলের সাংসদদের (TMC MP) দাবি, যেখানে পশ্চিমবঙ্গের (West Bengal) নাম বদলে বাংলা (Bangla) করার দাবি জানানো হয়েছে সংসদে।

আরও পড়ুন : নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সুর আরজেডি (RJD) সাংসদের। তিনি প্রশ্ন তোলেন, তাঁদের দাবিতে সম্মতি দিতে বাধা কোথায়? অন্তত আমি তো রাজনৈতিক, সাংস্কৃতিক বা শৈল্পিক ক্ষেত্র থেকে কোনও বাধা দেখি না। তাহলে কেন আজও সেই দাবিতে মান্যতা দেওয়া হয় না?

spot_img

Related articles

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...

কলকাতায় গ্লোবাল ফাউন্ড্রিসের সেমিকন্ডাক্টর কাজ দেখে উচ্ছ্বসিত বাবুল

শিল্প স্টার্ট আপ হোক বা বাংলার সৃজনশীল ইকোসিস্টেম, ক্রমশ উর্ধ্বমুখী সেমিকন্ডাকটরের (Semiconductor) জনপ্রিয়তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন! আতঙ্কে যাত্রীরা

রেলের পরিকাঠামো যে একেবারেই তলানিতে তা বারবার প্রমাণিত হচ্ছে। বুধবার ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে (Bidhan Nagar Station Incident)...