Saturday, February 28, 2026

আজ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, অনলাইন-অফলাইনে দেখা যাবে নাম

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজ বাংলায় এসআইআর (SIR) পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত তালিকা মুদ্রণের কাজ হয়েছে। এরপর শনিবার দুপুরের মধ্যেই ওয়েবসাইটে আপলোড করা হবে বলে নির্বাচন কমিশন (ECI) সূত্রে জানা গেছে। বিকেলের মধ্যেই স্বীকৃত কপি রাজ্যের সব রাজনৈতিক দলের হাতে পৌঁছে যাবে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা অনলাইন (Online) এবং অফলাইনে (Offline) দেখে নেওয়া যাবে।

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে। আজ পশ্চিমবঙ্গে তালিকা প্রকাশের পরেও তাতে নিয়মিত সংযোজন বা বিয়োজন হতে থাকবে। নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট eci.gov.in এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in ছাড়াও ইসিআই নেট অ্যাপে ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিলেই ভোটার দেখতে পাবেন, তাঁর নাম কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, যদি কোন সমস্যা না থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই নাম দেখতে অসুবিধা হবে না।কিন্তু যদি নাম এখনও যাচাই না-করা হয়ে থাকে, তবে তাঁর নীচে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ কথাটা লেখা থাকবে। কারও নাম মুছে দেওয়া হলে নীচে লেখা থাকবে ‘ডিলিটেড’। দু’টি হার্ড কপি দেওয়া হবে জেলা নির্বাচন আধিকারিকদের। অফলাইন কপি পাঠানো হচ্ছে জেলাশাসক, মহকুমাশাসক ও ব্লক উন্নয়ন আধিকারিকদের দফতরে। সেখানে সাধারণ মানুষ অফলাইনে ভোটার তালিকা দেখতে পারবেন। কলকাতায় জেসপ বিল্ডিং ও সার্ভে বিল্ডিংয়েও নথি রাখা হবে বলে খবর।

spot_img

Related articles

কাজে যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কা, আলিপুরদুয়ারে মৃত্যু ৪ চা-শ্রমিকের

শনিবার সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভয়াবহ পথদুর্ঘটনা (Alipurduar road accident)। হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়েতে চা বাগানের শ্রমিকদের পিষে দিল একটি...

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ (Afghanistan Pakistan War like situation) পরিস্থিতিতে খোয়াজা আসিফের পাশে মার্কিন...

হার্ভার্ড থেকে স্নাতক, অক্সফোর্ডের স্কলার- সমপ্রেমে সোচ্চার রাজ্যসভার তৃণমূল প্রার্থী মেনকা

রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Rajya Sabha Election TMC Candidate List)। বাবুল সুপ্রিয়, রাজীব...

বলিভিয়ায় ভেঙে পড়ল টাকা ভর্তি কার্গো বিমান! দুর্ঘটনার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ব্যাংকের টাকা নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়লো কার্গো বিমান (Bolivian Cargo Plane Crash)। বলিভিয়ায় রাজধানী লা পাজ শহরের...