Saturday, February 28, 2026

হার্ভার্ড থেকে স্নাতক, অক্সফোর্ডের স্কলার- সমপ্রেমে সোচ্চার রাজ্যসভার তৃণমূল প্রার্থী মেনকা

Date:

Share post:

রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Rajya Sabha Election TMC Candidate List)। বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, কোয়েল মল্লিকরা সাধারণ মানুষের কাছে পরিচিত নাম হলেও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে চতুর্থ জন – মেনকা গুরুস্বামী(Menaka Guruswamy)। সুপ্রিম কোর্টের এই ৫১ বছর বয়সী আইনজীবীর যোগ্যতা জানলে রীতিমতো চমকে যেতে হয়। তবে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয়, সুপ্রিম আইনজীবী যেভাবে সমপ্রেমের জন্য সোচ্চার হয়েছিলেন শীর্ষ আদালতে, সেই কারণেও তিনি এক ব্যতিক্রমী চরিত্র বটে। জয়ী হলে দেশের সংসদে প্রথম ঘোষিত সমকামী সাংসদ হতে মেনকা।

একাধারে অক্সফোর্ড (Oxford University)ও হার্ভার্ড থেকে পড়াশোনা করা স্কলার মেনকা সুপ্রিম কোর্টের একজন খ্যাতনামা আইনজীবী। নাম ঘোষণা হতেই তাঁকে ঘিরে আগ্রহ বাড়ছে। তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউ ইয়র্কের কলম্বিয়া ল স্কুলে গবেষক ছিলেন। গুরুস্বামী ইয়েল ল স্কুল , নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ ল (NewYork University School of law) এবং ইউনিভার্সিটি অফ টরন্টো ল ফ্যাকাল্টিতে (University of Toronto law faculty) ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে বারে যোগ দেন এবং তৎকালীন ভারতের অ্যাটর্নি জেনারেল অশোক দেশাইয়ের সাথে কাজ শুরু করেন। অক্সফোর্ড থেকে বিসিএল (২০০০) এবং হার্ভার্ড থেকে এলএলএম (২০০১) সম্পন্ন করার পর, তিনি নিউইয়র্কের ডেভিস পোক এবং ওয়ার্ডওয়েলে একজন সহযোগী হিসেবে আইন অনুশীলন করেন। মেনকা একদিকে যেমন ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের ঐতিহাসিক মামলায় তিনি অন্যতম প্রধান আইনজীবী ছিলেন, অন্যদিকে দেশের শীর্ষ আদালতে সমপ্রেমের পক্ষে সোচ্চার হয়েছিলেন তিনি। অগস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি থেকে রাইট টু এডুকেশন সংক্রান্ত মামলা, ৩২ হাজার চাকরি বাতিল থেকে সাম্প্রতিক IPAC-ED মামলায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে তাঁর সওয়ালও বিশেষভাবে উল্লেখযোগ্য। মেনকাকে রাজ্যসভার সাংসদ প্রার্থী করে বিভেদকামীদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা তুলে ধরল বাংলার শাসকদল।

 

spot_img

Related articles

মহারণের আগে ভক্তিতেই আস্থা, কালীঘাটে পুজো দিলেন গম্ভীর

রবিবার ইডেনে মহারণ। সুপার আটের শেষ ম্যাচে ভারত খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ধারাবাহিকতা বজায় রেখে কালীঘাট মন্দিরে(Kalighat...

তেহরানে হামলা ইজরায়েলের: পাল্টা আঘাতের আশঙ্কায় হাই অ্যালার্ট তেল আভিভে

ফের একবার যুদ্ধের দামামা পশ্চিম এশিয়ায়। ইরান-ইজরায়েল সংঘাতে ক্ষেপনাস্ত্র হামলায় ফের একবার প্রথম হামলাকারী হিসাবে উঠে এল ইজরায়েলের...

যোগীরাজ্যে অগ্নিকাণ্ড, মৈনপুরীতে ভস্মীভূত ক্লিনিক- গুদাম!

শনিবার সকালে উত্তরপ্রদেশের মৈনপুরীতে অগ্নিকাণ্ড (Mainpuri Fire Incident)। সকাল ৬টা নাগাদ একটি বাড়ির একতলায় আচমকাই আগুন ধরে যায়।...

নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর 

নারী সুরক্ষা ও নিরাপত্তাকে ((Women safety and security) গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। আগেই...