Wednesday, June 24, 2026

ISL: লিগ শীর্ষে মোহনবাগান, জেনে নিন রবসনের চোটের আপডেট

Date:

Share post:

আইএসএলে(ISL) জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের(Mohun bagan)।  যুবভারতীতে মহমেডানের(Mohamedan )বিরুদ্ধে ৫-১ গোলে জয় পেল সবুজ মেরুন।বড় ব্যবধানে জিতে লিগের শীর্ষস্থান দখল করে নিল লোবেরার দল।

১২ মিনিটে মোহনবাগানের(Mohun bagan) বিরুদ্ধে কিমার গোলে ১-০ এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং।কিন্তু পিছিয়ে থাকা মোহনবাগান যেন আরও ভয়ঙ্কর।২২মিনিটে   রবসন গোল করে সমতায় ফেরালেন , এরপর ২৭ মিনিটে রবসনের গোলে এগিয়ে গেল সবুজ মেরুন।।

৩৫ মিনিটে জেমি ম্যাকলারেনের গোলে মহামেডানের বিরুদ্ধে ৩-১ গোলে লিড নেয় মোহনবাগান। প্রথম তিন ম্যাচেই গোল করলেন জেমি।ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ৩৮ মিনিটে উঠে গেলেন রবসন রবিনহো। পরিবর্তে নামলেন দিমিত্রি পেত্রাতোস।

প্রথম ৪৫ মিনিট শেষে ৩-১গোলে এগিয়ে ছিল মোহনবাগান। ৬২ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করলেন মনবীর সিং।  ৭০ মিনিটে পঞ্চম গোল এল দিমির পা থেকে। ম্যাচ যত এগোতে থাকে তত খেলা থেকে হারিয়ে যেতে থাকে মেহরাজের দল।

সাদা কালো ব্রিগেডের কোনও বিদেশি নেই। ভারতীয় ফুটবলারদের নিয়ে দল গঠন হয়েছে। ফল যা হওয়ার তাই হচ্ছে তিন ম্যাচ শেষে পয়েন্টের খাতা খুলতে ব্যর্থ মহমেডান।

জয়ের মধ্যেও মোহনবাগান সমর্থকদের চিন্তা ছিল বরসনকে নিয়ে। প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রবসন। সাংবাদিক বৈঠকে সমর্থকদের উদ্দেশ্যে স্বস্তির খবর দিলেন মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরা। রবসন বলেন, প্রথম শটের পরেই যন্ত্রনা হচ্ছিল কিন্তু দদল পিছিয়ে ছিল তাই লড়াই করে গিয়েছি। এখন ব্যাথা অনেক কম।আগামীকাল বুঝতে পারব।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...