Saturday, May 2, 2026

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

Date:

Share post:

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay Devarakonda and Rashmika Mandhana wedding)। রূপকথার মতো বিয়ের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং। শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ হয়েছে নববধূর। তারপরই রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ায় বড় খবর দিলেন বিরোশ (Virosh ) জুটি। দেশজুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীদের সঙ্গে নতুন জীবন শুরুর আনন্দ ভাগ করে নিতে এবার সকলের জন্য ট্রাকভর্তি মিষ্টি পাঠাচ্ছেন তারকা দম্পতি। দেশের উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ পৌঁছে যাবে ‘গীতা-গোবিন্দম’ জুটির ভালবাসার উপহার। ইতিমধ্যেই একটি তালিকা প্রকাশ্যে এনেছেন বিজয় (Vijay Devarakonda)। যদিও সেখানে পশ্চিমবঙ্গের নাম নেই। মন খারাপ এই জুটির বাঙালি অনুরাগীদের।

সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রেম নিয়ে চর্চা ছিল বহুদিনের, কিন্তু বিয়ে করেছেন একান্ত ঘনিষ্ঠ পরিসরে। গত ২৬ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী পোশাক ও সাজে বিবাহিত জীবনের যাত্রা শুরু করেছেন বিজয় ও রশ্মিকা। এবার বিভিন্ন মন্দিরে ভোগ নিবেদনের অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। এর নাম দেওয়া হয়েছে ‘অন্নদানম’ (Annadanam)।সোশ্যাল মিডিয়ায় তাঁরা লিখেছেন, “আপনারা সবসময় আমাদের যাত্রা ও ভালবাসার অংশ হয়ে ছিলেন। তাই আমাদের বিয়ের আনন্দ আপনাদের সঙ্গেই ভাগ করে নিতে চাই। ভারত তো সবকিছুই উদ্‌যাপন করে মিষ্টি আর খাবারের মাধ্যমে।” আসাম, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের একাধিক মন্দিরে এই অনুষ্ঠান হবে। তার পাশাপাশি মার্চের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্তে মিষ্টি উপহার পাঠাচ্ছেন তাঁরা। সেখানে হায়দরাবাদ, মুম্বই, দিল্লি, চণ্ডীগড়,ভোপাল, জয়পুরের মতো ১৩ শহরের নাম থাকলেও তালিকায় নেই কলকাতা। দর্শকের প্রিয় তারকা জুটি কেন বাংলার অনুরাগীদের কথা ভাবলেন না তা নিয়ে নেটপাড়ায় মন্তব্যের বন্যা।

 

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...